GST Council Meeting:অনলাইন গেমিং-এ বাড়ল জিএসটি! দাম কমল কোন কোন ওষুধ ও জিনিসের, একনজরে
জিএসটি কাউন্সিলের ৫০ তম বৈঠকে (GST Council Meeting) গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন গেমিং, ঘোড়দৌড় এবং ক্যাসিনোতে জিএসটি ২৮ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি আইন সংশোধনের পরে এই নিয়ম প্রযোজ্য হবে।
এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকে সিনেমার টিকিটের সঙ্গে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কসের মতো খাবারে দাম কমানো হয়েছে। এখন এই সব জিনিসকে একসঙ্গে সরবরাহ হিসেবে বিবেচনা করা হবে। সিনেমার টিকিটের মতো একইভাবে কর ধার্য করা হবে।

সিনেমা হল এবং রেস্তোরাঁর খাবার আগে জিএসটি ছিল ১৮ শতাংশ। এখন তা কমে ৫ শতাংশ করা হচ্ছে। অনলাইন গেমে সম্পূর্ণ মূল্যের ওপরে জিএসটি আদায় করা হবে। এদিন জিএসটি কাউন্সিল অ্যাপিল ট্রাইবুনাল গঠনের অনুমোদন দিয়েছে (GST Council Meeting)।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি কাউন্সিলের বৈঠক নিয়ে তথ্য দিয়েছেন সংবাদ মাধ্যমকে। তিনি বলেছেন, চারটি জিনিসের ওপরে জিএসটির হার কমানো হয়েছে। মাছের পেস্টের ওপরে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

জিএসটি কাউন্সিলের বৈঠকে (GST Council Meeting) ক্যান্সালের ওষুধ আমদানিতে জিএসটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ক্যান্সারের ওষুধ ডিন্টুভক্সিমাবের আমদানি অনেকটাই সস্তা হবে। এর পাশাপাশি বিরল রোগের ওষুধ এহং খাবারের ওপরে আইজিএসটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বেসরকারি অপারেটরদের দ্বারা স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবার জিএসটিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications