শুধু সেপ্টেম্বরেই জিএসটি থেকে প্রায় ১ লক্ষ কোটি জমা পড়েছে কেন্দ্রের ঘরে, হিসাব দিলেন অরুণ জেটলি

গত সেপ্টেম্বর মাসে জিএসটি বাবদ সরকারি রাজকোষে জমা পড়েছে ৯২ হাজার ১৫০ কোটি টাকা।

জিএসটি নিয়ে বিরোধীরা যতই কাটাছেঁড়া করুক না কেন, গত সেপ্টেম্বর মাসে জিএসটি বাবদ সরকারি রাজকোষে জমা পড়েছে ৯২ হাজার ১৫০ কোটি টাকা। এদিন সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রকের তরফে পরিসংখ্যান তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

শুধু সেপ্টেম্বরেই জিএসটি থেকে প্রায় ১ লক্ষ কোটি জমা পড়েছে

মোট ৪২.৯১ লক্ষ ব্যবসায়ীর কাছ থেকে এই পরিমাণ করের টাকা এসেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১৪, ০৪২ কোটি টাকা কেন্দ্রীয় জিএসটি, রাজ্যের জিএসটি ২১, ১৭২ কোটি টাকা ও সম্মিলিত জিএসটি ৪৮, ৯৪৮ কোটি টাকা। সম্মিলিত জিএসটির মধ্যে ২৩, ৯৫১ কোটি টাকা আমদানি থেকে এসেছে বলেও জানিয়েছেন জেটলি।

সোমবার পর্যন্ত মোট ৪২ লক্ষ ৯১ হাজার ব্যবসায়ী বা প্রতিষ্ঠান জিএসটি রিটার্ন বা জিএসটিআর-৩বি ফাইল করেছেন বেল অর্থমন্ত্রক জানিয়েছে। তবে জুলাইয়ে প্রথম মাসে যেখানে ৯৫ হাজার কোটি টাকা জিএসটি থেকে এসেছিল, অগাস্টে এসেছিল প্রায় ৯২ হাজার কোটি টাকা, সেখানে সেপ্টেম্বর মাসের রিটার্ন কমে গিয়েছে।

গত পয়লা জুলাই থেকে সারা দেশে এক দেশ এক কর ব্যবস্থা বা জিএসটি চালু করে কেন্দ্র। প্রতিটি রাজ্যে এই ব্যবস্থা চালু হয়েছে। সব ধরনের করকেই এক ছাতার তলায় আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+