Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিএসটি হারের পরিবর্তন! কোন জিনিসের দাম বাড়ল, কোন জিনিসের দাম কমল, দেখুন একনজরে

জিএসটি কর স্ল্যাবের পরিবর্তনের ফলে বেশ কিছু জিনিসের দাম অনেকটা কমতে চলেছে। কিছু জিনিসের দাম বাড়তে চলেছে। মূলত গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধপত্র এবং ছোট গাড়ির উপর পণ্য ও পরিষেবা কর (GST) হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। এর ফলে আগামী দিনে এসব পণ্যের দাম কমবে। অন্যদিকে, তামাকজাত পণ্য, ঠান্ডা পানীয় এবং বিলাসবহুল পণ্যের উপর জিএসটি বৃদ্ধি পেয়েছে, যার ফলে এগুলির দাম বাড়বে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিভিন্ন পণ্য ও পরিষেবার উপর আরোপ করা পরোক্ষ করে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই কর চালু হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক, কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে।

কী কী জিনিসের দাম কমছে-

দৈনন্দিন ব্যবহারের পণ্য: পনির, পরোটা, পিৎজা ব্রেড, ইউএইচটি দুধ, খাকড়া এবং রুটি এখন জিএসটি-মুক্ত। মাখন, ঘি, চিজ, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা খাবার ও কনফেকশনারি পণ্যে ১২-১৮% এর বদলে ৫% কর ধার্য করা হয়েছে। এছাড়া, বাদাম, পেস্তা, কাজু, খেজুর এবং লেবুজাতীয় ফলও এখন ৫% করের আওতায় আনা হয়েছে।

স্বাস্থ্যসেবা: জীবনদায়ী ঔষধ যেমন অ্যাগালসিডেস বিটা, ওনাসেম্নোজিন, দারাতুমুমাব, এবং অ্যালেকটিনিব এখন করমুক্ত। বেশিরভাগ ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক কিট, ব্যান্ডেজ, থার্মোমিটার এবং অক্সিজেনের উপর ১২-১৮% এর বদলে ৫% জিএসটি প্রযোজ্য হবে।

ব্যক্তিগত ব্যবহারের পণ্য ও ভোগ্যপণ্য: হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, শেভিং কিট, ট্যালকম পাউডার, টুথব্রাশ, মোমবাতি এবং দেশলাই কাঠি এখন মাত্র ৫% জিএসটি-তে পাওয়া যাবে। নোটবুক, পেন্সিল, শার্পনার, ইরেজার, খেলনা, খেলাধুলার সামগ্রী, হস্তশিল্প এবং বাঁশ বা বেতের তৈরি আসবাবপত্রের দামও কমবে।

পরিবহণ ও আবাসন: সিমেন্টের উপর কর ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। ট্র্যাক্টর, সাইকেল, ৩৫০সিসির নিচের মোটরসাইকেল, ছোট গাড়ি (পেট্রোল/ডিজেল

কী কী জিনিসের দাম বাড়ছে-

তামাক ও সিন গুডস: পান মশলা, গুটখা, চিবানোর তামাক এবং সিগারেটের উপর জিএসটি ২৮% থেকে বাড়িয়ে ৪০% করা হয়েছে। কার্বনেটেড সফট ড্রিঙ্কস, ক্যাফিনেটেড পানীয় এবং ফল-ভিত্তিক ফিজি ড্রিঙ্কসও এখন ৪০% করের আওতায় আনা হয়েছে।

বিলাসবহুল সামগ্রী: ১২০০ সিসি/১৫০০ সিসি-এর বেশি ইঞ্জিনের এসইউভি এবং বড় গাড়ি, ৩৫০ সিসি-এর বেশি মোটরসাইকেল, ইয়ট, ব্যক্তিগত বিমান, এমনকী রিভলবার এবং পিস্তলের উপরও ৪০% জিএসটি ধার্য করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+