প্রবৃদ্ধি প্রত্যাশার থেকে ভাল, তিন বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, বললেন আইএমএফ কর্তা
ভারতের প্রবৃদ্ধি প্রত্যাশার থেকে ভাল। এমনটাই মন্তব্য করেছেন আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. গীতা গোপীনাথ। তিনি আরও বলেছেন, আইএমএফ মনে করে ব্যক্তিগত খরচ আগের জায়গায় ফিরবে এবং অনুকূল বর্ষায় বেশি ফসল ফলবে।
পাশাপাশি আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. গীতা গোপীনাথ বলেছেন, ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

ভারতের প্রবৃদ্ধি প্রত্যাশার থেকে ভাল
ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে গীতা গোপীনাথ বলেছেন, ভারতের বৃদ্ধি বিভিন্ন কারণের ওপরে নির্ভর করে এগিয়েছে। তিনি বলেছেন, ভারতের প্রবৃদ্ধি গত আর্থিক বছরে প্রত্যাশার থেকে অনেক ভাল করেছে, যা এই বছরের পূর্বাভাসকে প্রাভাবিত করেছে। সেখানে ব্যক্তিগত খরচ পুনরুদ্ধার হয়েছে।
গ্রামীণ অর্থনীতির পুনরুদ্ধার
আইএফএফ কর্তা বলেছেন, গ্রামীণ এলাকা-সহ ভারতে কনজামশন পুনরুজ্জীবন হয়েছে। এই ঘটনা দেশের প্রবৃদ্ধির জন্য একটা ভাল লক্ষণ। তিনি বলেছেন, ফার্স্ট মুভিং কনজিউমার গুডস, দুই চাকার গাড়ি বিক্রি এবং অনুকূল বর্ষার কথা বিবেচনা করে আইএমঅফ ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ভারতের প্রবৃদ্ধি বাড়িয়ে সাত শতাংশ করেছে।
আইএমএফ কর্তা বলেছেন যদি গত বছরের ব্যক্তিগত খরচের বৃদ্ধির দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে এটি ছিল প্রায় চার শতাংশের মতো। আইএমএফ আশা করে গ্রামীণ এলাকাতেও খরচ পুনরুদ্ধার হবে। তিনি বলেছেন, ভাল বর্ষা হলে ভাল ফলন হবে। ফলে কৃষিতে আয় বৃদ্ধির সঙ্গে গ্রামীণ এলাকার অর্থনীতি পুনরুদ্ধার হবে।
কী বলেছিল আরবিআই
প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন এই অনুমান আরবিআই-এর সাম্প্রতিক মানিটারি পলিসিতে যা বলা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর অগাস্ট শুরুতেই জানিয়েছেন ২০২৪-২৫ আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ হতে পারে।
কেন্দ্রীয় বাজেট পেশের একদিন আগে পেশ করা আর্থিক সমীক্ষায় ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য আর্থিক বৃদ্ধি ৬.৫ থেকে সাত শতাংশ বলা হয়েছিল। তার থেকে আইএমএফের অনুমান বেশ ভাল।












Click it and Unblock the Notifications