Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

GPF এবং অন্য ভবিষ্য তহবিলে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সুদের হার ঘোষণা! বিজ্ঞপ্তি স্বল্পসঞ্চয় নিয়েও

অর্থমন্ত্রক জুলাই-সেপ্টেম্বর ২০২৪-এর সাধারণ ভবিষ্য তহবিল এবং অন্য ভবিষ্য তহবিল প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করেছে। তিন জুলাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ২০২৪-এ সাধারণ ভবিষ্য তহবিলে গ্রাহকদের ক্রেডিট ও একই রকমের অন্য তহবিলগুলিকে ৭.১ শতাংশ সুদ দেওয়া হবে।

সরকারি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশিকা কার্যকর থাকবে ২০২৪-এর পয়লা জুলাই থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি যেসব সংস্থায় ভবিষ্য তহবিলে ৭.১ শতাংশ সুদ দেওয়া হবে, সেগুলির নামও ঘোষণা করা হয়েছে।

interest rate

জুলাই-সেপ্টেম্বর ২০২৪-এ যে প্রকল্পগুলিতে সুদের হার ৭.১ শতাংশ থাকবে সেগুলি হল সাধারণ ভবিষ্য তহবিল (কেন্দ্রীয় পরিষেবা) অর্থাৎ জিপিএফ, অবদানকারী ভবিষ্য তহবিল (ভারত) অর্থাৎ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, ডিপিএফ (ডিফেন্স সার্ভিসেস) এবং ইন্ডিয়ান অর্ডিন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার অক্ষতই রেখেছে। সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংসে স্কিমে সুদের হার থাকছে ৮.২ শতাংশ এবং এনএসসিতে সুদের হার ৭.৭ শতাংশই থাকছে।

এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন জিপিএফ হল সরকারি কর্মীদের জন্য ভবিষ্য তহবিল ব্যবস্থা। সেখানে সরকারি কর্মীরা তাদের বেতনের একটি অংশ দেন। যে অর্থ জমা হয়, তা সেই কর্মীর অবসর গ্রহণের সময় কিংবা চাকরির মেয়াদ শেষের সময় দেওয়া হয়। ১৯৬০ সাল থেকে এই প্রকল্প চালু রয়েছে।

জিপিএফ প্রতিযোগিতামূলক সুদের হারও দিয়ে থাকে, যা ত্রৈমাসিকে পরিবর্তত হয়। জিপিএপ সরকারি কর্মীদের ভাল বিনিয়োগের উপায়। কারণ অবসর সময়ের জন্য নিরাপদ সংরক্ষণ পদ্ধতি। কোনও খারাপ পরিস্থিতিতে তা আর্থিক স্থিতিশীলতা দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+