জিএসটি চালুর মুহূর্তে মনমোহনকে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেসকে পাল্টা কী চাল দিল কেন্দ্র

শুক্রবার মধ্যরাতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জিএসটি-র পথচলার মুহূর্তে উপস্থিত থাকতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৩০ জুন মধ্যরাতে জিএসটি চালু হতে চলেছে সারা দেশে। আর সেজন্য মধ্যরাতে সংসদে বিশেষ অধিবেশনের ব্যবস্থা করে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে চাইছে মোদী সরকার। এনডিএ-র তরফে আরও একটি বিশেষ পদক্ষেপ করা হয়েছে।

কংগ্রেস জিএসটি চালুর বিরুদ্ধে না হলেও যে পদ্ধতিতে তা চালু হচ্ছে, তা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে। এআইসিসি মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানিয়েছে, অসংগঠিত ক্ষেত্রে, ছোট ব্যবসায়ীদের যেভাবে জিএসটি কোপ বসাচ্ছে তা নিয়ে আগামিদিনে সারা দেশে প্রচার চালাবে কংগ্রেস।

জিএসটি : মনমোহনকে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেসকে পাল্টা কেন্দ্রের

এখন কংগ্রেস সহ বিরোধীদের চাপে ফেলতে পাল্টা চাল দিয়েছে মোদী সরকারও। শুক্রবার মধ্যরাতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জিএসটি-র পথচলার মুহূর্তে উপস্থিত থাকতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। মনমোহনের সঙ্গে একই পোডিয়ামে উপস্থিত থাকার কথা আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ারও।

মনমোহন সিংকে আগামী শুক্রবার মধ্যরাতে সংসদে উপস্থিত থাকতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আমন্ত্রণ জানিয়েছেন। বিরোধীদের সঙ্গে মতানৈক্য থাকলেও মনমোহন সিং ঐক্যমত্য তৈরিতে সদর্থক ভূমিকা নিয়েছেন। তিনি সংসদে উপস্থিত হলে তাঁর দল কংগ্রেস কিছুটা ব্যাকফুটে থাকবে বলেই মনে করা হচ্ছে।

জিএসটি নিয়ে মতানৈক্য থাকলেও শেষপর্যন্ত অনেকত্রক্ষেত্রেই সর্বসম্মতিতে পৌঁছনো গিয়েছে। ফলে জিএসটি চালুর শেষ বেলায় ফের একবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাশে নিয়েই বর্তমান মোদী সরকার সর্বজনগ্রাহ্যতার পথে হাঁটতে চাইছে। কারণ কিছু ক্ষেত্রে বিরোধীরা এখনও জিএসটি নিয়ে নাক কুঁচকে রয়েছে। সেক্ষেত্রে মনমোহনকে পাশে পেলে বিরোধীদের তর্জন-গর্জন সামলাতে অসুবিধা হবে না। সেই পথেই এগোতে চাইছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+