PLI স্কিমে ১০৬৮৩ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা! ৭.৫ লক্ষ কর্মসংস্থান তৈরির সুযোগ
আজ বুধবার মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল টেক্সস্টাইল সেক্টরের জন্যে 10683 কোটি টাকার Production Linked Incentives (PLI) Scheme এর সউজ সঙ্কেত দেয় মন্ত্রিসভা।
সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে একজোট বিরোধীরা। কার্যত সেদিকে তাকিয়ে দেশের টেক্সস্টাইল সেক্টরের জন্যে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। এমনকি কৃষকদের কথা ভেবেও নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত।
আজ বুধবার মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল টেক্সস্টাইল সেক্টরের জন্যে 10683 কোটি টাকার Production Linked Incentives (PLI) Scheme এর সবুজ সঙ্কেত দেয় মন্ত্রিসভা।
এই Incentive আগামী পাঁচ বছরের জন্য দেশের টেক্সস্টাইল সেক্টরকে দেওয়া হবে।
অন্যদিকে সরকার রবি ফসলের জন্যে MSP আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে দেশের কৃষকরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

টেক্সস্টাইল সেক্টরকে চাঙ্গা করতে এই সিদ্ধান্ত
আজ বুধবার ক্যাবিনেট বৈঠক হয়। আর এই বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন Commerce Minister পীযূষ গোয়েল (Piyush Goyal)। সাংবাদিক বৈঠকে ছিলেন মন্ত্রী অনুরাগ ঠাকুরও।
তাঁরা জানিয়েছেন, দেশের টেক্সস্টাইল সেক্টরকে আরও চাঙ্গা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিশ্বে ভারতের বস্ত্র শিল্পকে একটা জায়গা পেতে এই স্কিম সাহায্য করবে।
এই স্কিমের মাধ্যমে অর্থাৎ Production Linked Incentives (PLI) Scheme এর মাধ্যমে দেশের 7.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেবে বলে আশাবাদী পীযূষ গোয়েল।

টেক্সস্টাইল সেক্টরের জন্যে এমন স্কিম প্রথম!
কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল বলেন, দেশের বস্ত্রশিল্পকে আরও চাঙ্গা করতে চায় সরকার। আর সেই কারনে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রীর কথায়, যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে আগে তা কখনও নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই বিষয়টি দেখছেন বলে দাবি তাঁর। পীয়ুষ গোয়েলের কথায় খুব শীঘ্রই বিশ্বের বাজারে ভারতের বস্ত্র একটা জায়গা করে নেবে।
শুধু তাই নয়, আন্তজাতিক বাজারে ভারতের তৈরি সমস্ত বস্ত্র পাওয়া যাবে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 10,683 কোটি টাকা Incentive হিসাবে প্রোডাকশনের উপর দেওয়া হবে। এতে ভারতের সংস্থাগুলি বিশ্বের বাজারে জায়গা পেতে আরও সহজ হবে।
যে সমস্ত সংস্থার Tier 3 এবং Tier 4 শহরে রয়েছে তাঁদের বেশি গুরুত্ব দেওয়া হবে। কত রোজগার হয় আর কত রোজগার হবে সেই বিষয়টিকেও দেখা হবে। এই যোজনার সরাসরি লাভ গুজরাত, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং অডিশার মতো রাজ্যগুলি পাবে।

দেশের কৃষকদের জন্যে ভালো খবর!
মন্ত্রিসভা আখ চাষিদের ২৯০ টাকা প্রতি কুইন্টাল ক্রয়মূল্য দেবে। যা সর্বকালীন সবথেকে বেশি। মন্ত্রিসভা মার্কেটিং সিজন ২০২২-২৩ এর জন্যে রবি ফসলের এর উপর নুন্যতম মূল্য অর্থাৎ MSP একধাক্কায় অনেকটাই বাড়িয়েছে। গম চাষের ক্ষেত্রে MSP 1975 টাকা বাড়িয়ে 2015 টাকা করা হয়েছে। MSP এর উপর উৎপাদন মূল্য ১০০ শতাংশ কৃষকদের দিয়ে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications