রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিকে 'হাত খুলে' সাহায্য! সংসদে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যাতে আরও ধার দিতে পারে, সেজন্য ৭০ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র। বর্তমান অর্থবর্ষের ক্ষেত্রে এই সাহায্য প্রযোজ্য।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যাতে আরও ধার দিতে পারে, সেজন্য ৭০ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র। বর্তমান অর্থবর্ষের ক্ষেত্রে এই সাহায্য প্রযোজ্য। এদিন বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত চারবছরে ৪ ট্রিলিয়ন টাকা ঋণ খেলাপিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিকে হাত খুলে সাহায্য! সংসদে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় বলেন, গত চারবছরে খারাপ ঋণ চিহ্নিত করতে পদক্ষেপ করেছে সরকার। এছাড়াও ঋণ খেলাপিদের থেকে অর্থ উদ্ধারে আইনি সাহায্য নিয়েছে সরকার।

প্রকাশিত খবর অনুযায়ী,গত পাঁচ আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৩.১৯ লক্ষ কোটি দেওয়া হয়েছে। এরমধ্যে সরকার দিয়েছে ২.৫ লক্ষ কোটি, বাকি ৬৬ হাজার কোটি ব্যাঙ্কগুলি যোগার করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী গতমাসেই সংসদে একথা বলেছিলেন।

সীতারমন বলেন, ব্যাঙ্কগুলি ৪ ট্রিলিয়ন টাকা গত চারবছরে উদ্ধার করেছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোডের মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+