২০১৭-১৮ সালে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হল ৭.২ শতাংশ, রিপোর্ট পেশ কেন্দ্রের
বৃহস্পতিবার কেন্দ্র ২০১৭-১৮ সালের জিডিপি-র বৃদ্ধির হারের রিপোর্ট পেশ করল।
বৃহস্পতিবার কেন্দ্র ২০১৭-১৮ সালের জিডিপি-র বৃদ্ধির হারের রিপোর্ট পেশ করল। আগে যা ৬.৭ শতাংশ হিসাবে দেখানো হয়েছিল তা এখন 'রিভাইস' করে ৭.২ শতাংশ হয়েছে বলে জানানো হল।

কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ২০১৭-১৮ সালে জিডিপি বেড়ে হয়েছে ১৩১.৮০ লক্ষ কোটি টাকা যা ২০১৬-১৭ সালে ছিল ১২২.৮ লক্ষ কোটি টাকা। যার অর্থ ৭.২ শতাংশ হারে জিডিপির বৃদ্ধি হয়েছে।
শিল্প ও প্রতিষ্ঠান ধরে ধরে অনেক বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে। আরও আধুনিক পদ্ধতিতে যাচাই হয়েছে। এদিন জাতীয় আয়, ভোগ্যপণ্য গ্রহণে খরচ, সঞ্চয় সহ একাধিক আর্থিক বিষয়ে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস রিপোর্ট পেশ করেছে।
বৃদ্ধির হার কৃষি, বনসৃজন, মতস্যচাষ, খনি, বিদ্যুত, গ্যাস, জল সরবরাহ ইত্যাদি নানা ক্ষেত্রে কতটা হারে বৃদ্ধি হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে। তার আগের বছরের বৃদ্ধিও উল্লেখ করা হয়েছে।












Click it and Unblock the Notifications