পার্সোনাল লোন নিতে যাচ্ছেন? তাহলে কোন ব্যাঙ্ক সস্তায় ঋণ দিচ্ছে তা একবার চোখ বুলিয়ে নিতে পারেন
টাকার প্রয়োজনে অনেকেই পার্সোনাল লোনের দিকে ঝোঁকেন। তবে পার্সোনাল বা ব্যক্তিগত ঋণে সবসময়ই সুদের হার বেশি থাকে। সেই পরিস্থিতিতে কেউ যদি পার্সোনাল নোন নিতে চান, তাহলে নির্দিষ্ট ব্যাঙ্কের সুদের হার ও প্রক্রিয়াকরণ ফি সম্পর্কে জানা উচিত। তার মধ্যেও কোনও কোনও ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার কম থাকে।
অন্যদিকে সুদের হার সাধারণভাবে সেই ব্যক্তির ক্রেডিট স্কোর, ব্যাঙ্কের সঙ্গে সম্পর্ক এবং কোথায় কাজ করেন, তার ওপরে নির্ভর করে। সেই পরিস্থিতিতে একবার দেখে দেওয়া যাব কোন ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার কত?

- দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যক্তিগত ঋণে বার্ষিক ১০.৫ থেকে ২৪ শতাংশ পর্যন্ত সুদ নিয়ে থাকে। এছাড়াও ব্যাঙ্কের তরফে ৪৯৯৯ টাকার প্রসেসিং ফি নেওয়া হয়।
- দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যক্তিগত ঋণের ওপরে বার্ষিক ১০.৬৫ শতাংশ থেকে ১৬ শতাংশ বার্ষিক সুদ নিয়ে থাকে। এছাড়া প্রক্রিয়াকরণ ফি হিসেবে ২.৫০ শতাংশ এবং সঙ্গে কর নিয়ে থাকে।
- কোটাক মাহিন্দ্রা পার্সোনাল লোনে বার্ষিক ন্যূনতম বার্ষিক ১০.৯৯ শতাংশ হারে সুদ নিয়ে থাকে। তবে এই লোনের জন্য প্রসেসিং ফি তার কর যোগ করার পরে তা ৩ শতাংশে গিয়ে দাঁড়ায়।
- অ্যাক্সিস ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার বার্ষিক ১০.৬৫ শতাংশ থেকে ২২ শতাংশের মধ্যে।
- ইন্ডাস ইন্ড ব্যাঙ্কে ব্যাক্তিগত ঋণে সুদের হার বার্ষিক ১০.৪৯ শতাংশ থেকে শুরু। ৩০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের প্রসেসিং ফি ৩ শতাংশের মতো।
- দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই কর্পোরেট আবেদনকারীদের থেকে ১২.৩০ থেকে ১৪.৩০ শতাংশ সুদ নিয়ে থাকে। তারা সরকারি কর্মীদের থেকে ১১.৩০ থেকে ১৩.৮০ শতাংশ হারে সুদ নিয়ে থাকে। প্রতিরক্ষা কর্মীদের জন্য এই সুদের হার বার্ষিক ১১.১৫ থেকে ১২.৬৫ শতাংশের মধ্যে।বিজেপির টার্গেট ৪০০ পার! দক্ষিণ ভারতের ১৩২ টির মধ্যে বেশিরভাগ আসন জয়ের 'ভিন্ন' ফর্মুলা গেরুয়া শিবিরের
- অপর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবি ক্রেডিট স্কোরের ওপরে নির্ভর করে প্রতি বছর ১৩.৭৫ থেকে ১৭.২৫ শতাংশ হারে সুদ নিয়ে থাকে। সরকারি কর্মীদের ক্ষেত্রে সুদের হার ১২.৭৫ শতাংশ থেকে ১৫.২৫ শতাংশের মধ্যে।
- ব্যাঙ্ক অফ বরোদা সরকারি কর্মীদের থেকে পার্সোনাল লোনে বার্ষিক ১২.৪০ থেকে ১৬.৭৫ শতাংশ হারে সুদ নিয়ে থাকে। এছাড়া বেসরকারি ক্ষেত্রের কর্মীদের থেকে ১৫.১৫ থেকে ১৮.৭৫ শতাংশ হারে সুদ নিয়ে থাকে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications