ব্যাঙ্কে গিয়ে এই কাজ করতে গেলে এবার আসল পরিচয়পত্র দেখাতে হবে

ব্যাঙ্কে বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে ৫০ হাজার টাকার বেশি নগদ লেনদেনে এবার থেকে দেখাতে হবে আসল পরিচয়পত্র।

নোট বাতিলের পর থেকে ডিজিটাল ব্যবস্থাকে উৎসাহ দিতে নগদের লেনদেন কমিয়ে আনতে নানা পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। বলা হয়েছে, ব্যাঙ্কে বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে ৫০ হাজার টাকার বেশি নগদ লেনদেনে এবার থেকে দেখাতে হবে আসল পরিচয়পত্র। অন্যথায় কাজ করা সম্ভব হবে না।

নয়া সংশোধনী

নয়া সংশোধনী

কালো টাকার বিরুদ্ধে লড়াই করছে কেন্দ্র। ফলে কালো টাকার লেনদেন কমাতে নগদ লেনদেনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্ত রাজস্ব বিভাগ আর্থিক তছরুপ মামলায় নয়া সংশোধনী আনা হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়েও জানিয়েছে।

আসল পরিচয়পত্র দেখাতে হবে

আসল পরিচয়পত্র দেখাতে হবে

নতুন নিয়মের ফলে ব্যাঙ্কে গিয়ে গ্রাহককে ডকুমেন্টের ফটোকপি দেখানোর পাশাপাশি আসল পরিচয়পত্রও দেখাতে হবে। মূলত আর্থিক তছরুপ, জালিয়াতি ও কালো টাকার রমরমা বন্ধ করতেই সরকার এই পদক্ষেপ করেছে।

অন্য আর্থিক সংস্থারও একই নিয়ম

অন্য আর্থিক সংস্থারও একই নিয়ম

শুধু ব্যাঙ্ক নয়, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান, স্টক ব্রোকার, চিটফান্ড কোম্পানি, হাউজিং ফিনান্স, নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি সমেত সমস্ত ধরনের প্রতিষ্ঠানকেই এই নিয়ম মেনে চলতে হবে। তাহলে সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খুঁটিয়ে জানতে হবে

খুঁটিয়ে জানতে হবে

নতুন নিয়মানুযায়ী আর্থিক সংস্থায় লেনদেন করতে আসা গ্রাহকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে হবে। কেন এই ধরনের লেনদেন করছেন তা জানতে হবে। সব ধরনের নিশ্চয়তা হলে তবেই লেনদেন সম্পূর্ণ করা যাবে।

আধারের তথ্য প্রদান

আধারের তথ্য প্রদান

বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধারের তথ্য জমা করতে হয়। এর পাশাপাশি ৫০ হাজার টাকার বেশি লেনদেনেও এখন আধারের তথ্য অবশ্যই প্রদান করতে হবে।

ঠিকানার অন্য প্রমাণপত্র

ঠিকানার অন্য প্রমাণপত্র

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি ব্যাঙ্ক ডকুমেন্টে বর্তমান ঠিকানা আপডেট করা না থাকে, তাহলে ইলেকট্রিকের বিল, টেলিফোনের বিল, পোস্ট-পেইড মোবাইলের বিল, গ্যাস অথবা জলের বিলকেও ঠিকানার প্রমাণপত্র হিসাবে দেখানো যেতে পারে। তবে সেক্ষেত্রে বিল ২ মাসের বেশি পুরনো হলে চলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+