Government Business Loan 2023: ব্যবসা করবেন কিন্তু টাকা নেই! কীভাবে সরকারি লোন পাবেন জানুন
Government Business Loan 2023: ব্যবসা শুরু করতে চান! কিন্তু হাতে টাকা নেই। কীভাবে টাকা জোগাড় করবেন সেই চিন্তায় ঘুম উড়েছে। তবে সময় বদলেছে! টাকার জোগাড় করবে সরকার। ব্যবসা শুরু করতে নানা ভাবে সাহায্য করে সরকার।
রয়েছে একাধিক সরকারি বিজেনেস লোন (Government Business Loan) যোজনাও। আর সেই যোজনার মাধ্যমে খুব সহজেই লোন পাওয়া যায়। আর এই প্রতিবেদনে সে বিষয়েই বিস্তারিত ভাবে আলোচনা করা হল। কীভাবে কোথায় লোনের (Government Business Loan ki vabe pabo ) জন্যে আবেদন করা যাবে সমস্ত তথ্যতলাশ রইল এই প্রতিবেদনে।

Government Business Loan 2023: সরকারি লোন যোজনা
একাধিক ব্যবসায়িক স্টার্টআপ লোন (Government Business Loan) প্রকল্প রয়েছে! নতুন ব্যবসা শুরু করার জন্যে যা দিয়ে সরকার সাহায্য করে থাকে। ব্যবসা শুরু করার জন্য সর্বোত্তম সরকারী ঋণ প্রকল্পগুলির বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি প্রতিবেদনে আলোচনা করা হল।
মুদ্রালোন ( MUDRA LOAN SCHEME)
নন_কর্পোরেট, ছোট এবং মধ্য ব্যবসায়ীদের অর্থ সাহায্য করতে মুদ্রা লোন যোজনা নিয়ে এসেছে। আর এই লোন পাবলিক সেক্টর ব্যাঙ্ক, কর্মাশিয়াল ব্যাঙ্ক, স্মল ফাইনান্স ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক এবং কর্পোরেট ব্যাঙ্কের মাধ্যমে পাওয়া যায়। তবে নির্দিষ্ট পদ্ধতিতে তা আবেদন করতে হবে। এমনকি MUDRA ওয়েবসাইটের মাধ্যমেও এই পদের জন্যে আবেদন করা যাবে। দোকানদার, ফল/সবজি, মেশিন অপারেটর সহ বিভিন্ন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

Stand Up India Loan Scheme
কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি স্কিম! এই স্কিমের মাধ্যমে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত এই লোন পাওয়া যায়। দেশের উদ্যোগপতিদের সুবিধা দিতেই এই লোন স্কিম অর্থাৎ Stand Up India Scheme- এর শুরু করা যায়। বিশেষ করে যে সমস্ত মহিলারা ব্যবসা করার স্বপ্ন দেখেন তাঁরা এক কোটি টাকা লোন নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। বিভিন্ন ব্যাঙ্ক থেকে ওয়েবসাইটের মাধ্যমেও এই লোনের জন্যে আবেদন করা যায়।\

59 মিনিটে PSB লোন
চ্ছোট ব্যবসায়ীদের হাতে টাকার জোগান অনেক কম থাকে! বিশেষ করে ব্যবসা বিস্তার করার ক্ষেত্রে কোনও যাতে সমস্যা না হয় সেজন্যে কেন্দ্রীয় সরকার দারুন একটা সুবিধা নিয়ে এসেছে! আর সেজন্যে এক ঘণ্টার মধ্যে ঋণের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। PSB Loans In 59 Minutes যোজনা শুরু করেছে। আর এই যোজনার মাধ্যমে একেবারে কম সময় ১ লাখ টাকা থেকে লোনের সুবিধা পাওয়া যাবে। বহু মানুষ এই লোনের মাধ্যমে উপকৃত হয়েছেন।

Government Business Loan 2023: জরুরি কাগজপত্র
এই (Government Business Loan Schemes) লোন পাওয়ার ক্ষেত্রে নথি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন লোনের ক্ষেত্রে নানারকম কাগজের প্রয়োজন হয়। কি কি কাগজ প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত নীচে জানানো হল-
পাসপোর্ট সাইজ ফটো, বিজনেস প্ল্যান, বয়স এবং ঠিকানার প্রমাণপত্র। GST নম্বর। গত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ইনকাম ট্যাক্সের কাগজপত্র জমা দিতে হবে। ছয়মাসের ব্যাঙ্কের সমস্ত স্টেটমেন্ট। ব্যবসার ক্ষেত্র। গত দুবছরের ITR। কোম্পানির পরিচালক বা কোম্পানি/পার্টনারশিপ ফার্মের অংশীদারদের তালিকা। KYC: এর জন্য ব্যবহৃত সমস্ত নথি আবেদনকারীকে দিতে হবে।












Click it and Unblock the Notifications