মুকেশ আম্বানিকে হারিয়ে ফোর্বস ২০২২-এর ভারতের সেরা ১০০ ধনীর তালিকায় গৌতম আদানি

ফোর্বসের ভারতীয়দের সব থেকে ধনী ১০০ জনের তালিকায় শীর্ষে গৌতম আদানি

ফোর্বস ২০২২ ভারতের ১০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে শীর্ষস্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। মুকেশ আম্বানি দ্বিতীয় স্থানে রয়েছেন।
২০১৯ সালে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ১৫.৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ২৫.২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ তিনগুন বেড়ে হয় ৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ২০২২ সালে আদানি তাঁর সম্পত্তি দ্বিগুন করে। ১৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁচেছে। আম্বানির থেকে দেশের সেরা ধনীর তালিকায় শীর্ষ স্থান ছিনিয়ে নেয় গৌতম আদানি।

দেশের ধনীদের শীর্ষে গৌতম আদানি

দেশের ধনীদের শীর্ষে গৌতম আদানি

আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত সংস্থাগুলোর শেয়ারের দাম ব্যাপকহারে বেড়ে যায়। যার জেরে আদানির গত কয়েক বছরে সম্পত্তির পরিমাণ কয়েকগুন বেড়েছে। ২০২২ সালে মুকেশ আম্বানি যেখানে তার সম্পদের পরিমাণ নতুন করে ৫.৫ বিলিয়ন বাড়িয়েছে। সেখানে গৌতম আদানি তাঁর সম্পত্তির পরিমাণ শুধু ২০২২ সালে ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলার বাড়িয়েছে।গত ১৪ বছর ধরে ভারতে ধনীর তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি ছিলেন। ২০২২ সালে তাঁকে সরিয়ে শীর্ষের শিরোপা গৌতম আদানি দখল করে নিয়েছেন।

কৃষি ব্যবসা থেকে শীর্ষ ধনীদের তালিকায়

কৃষি ব্যবসা থেকে শীর্ষ ধনীদের তালিকায়

গৌতম আদানি নিজে ব্যবসার প্রতিষ্ঠা করেন। তাঁর ছোট কৃষি বাণিজ্য সংস্থা ছিল। সেখান থেকে তিনি কয়লা ব্যবসা এবং খনি, বন্দর ও বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস বিতরণ, সবুজ শক্তি, ডেটা সেন্টার এবং সিমেন্টের ব্যবসা শুরু করেছেন। তৈরি হয়েছে আদানি গোষ্ঠী। এই আদানি গোষ্ঠীর আধীনে একাধিক সংস্থা রয়েছে। প্রসঙ্গত, গত মাসে আদানির ৬০ তম জন্মদিনে দাতব্য প্রতিষ্ঠানে ৬০,০০০ কোটি টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই অনুদান স্বাস্থ্য খাতের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে গৌতম আদানির তরফে জানানো হয়। আনুদানটি কোথায় দেওয়া হবে, কত পরিমাণে দেওয়া হবে তা আদানি ফাউন্ডেশন নিয়ন্ত্রণ করবে বলে জানা গিয়েছে।

১০০ জনের তালিকায় কারা রয়েছেন

১০০ জনের তালিকায় কারা রয়েছেন

ফোর্বস তালিকায় ২০২২ সালে ভারতের সেরা ১০০ এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন রাধাকিসান দামানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। সাইরাস পুনওয়ালা চতুর্থ স্থানে রয়েছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২১.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতে ১০০ জন ধনীর সম্মিলিত অর্থের পরিমাণ ৮০০ বিলিয়ন মার্কিন ডলার। তার ৩০ শতাংশ শুধু আদানি আর আম্বানির সম্পত্তির পরিমাণ।

নতুন শিল্পপতিদের তালিকায় প্রবেশ

নতুন শিল্পপতিদের তালিকায় প্রবেশ

ফোর্বসের শীর্ষ ১০০ জনের তালিকায়, নয়জন নতুন স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে নাইকার ফাল্গুনি নায়ার (৪৪তম), বেদান্ত ফ্যাশনসের রবি মোদী (৫০তম) এবং মেট্রো ব্র্যান্ডের রফিক মালিক (৮৯ তম)। এছাড়াও, তালিকায় আনন্দ মাহিন্দ্রা (৯১তম স্থান) পেয়েছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+