গোপন তথ্য ফাঁস হচ্ছে ফোন থেকেই! Play Store থেকে এমন ১৫০ এরও বেশি অ্যাপ সরাল Google
Google তাদের Google Play Store থেকে ১৫০ এরও বেশি অ্যাপসকে সরিয়ে দিয়েছে। এই অ্যাপগুলি ভয়ঙ্কর ক্ষতিকর। গুগল প্লে স্টোরে ১৫০ এরও বেশি এই অ্যাপগুলি SMS Scam Apps UltimaSMS এই সমস্ত ক্যাম্পেনের মাধ্যমে এই অ্যাপগুলি কাজ করছিল।
Google তাদের Google Play Store থেকে ১৫০ এরও বেশি অ্যাপসকে সরিয়ে দিয়েছে। এই অ্যাপগুলি ভয়ঙ্কর ক্ষতিকর। গুগল প্লে স্টোরে ১৫০ এরও বেশি এই অ্যাপগুলি SMS Scam Apps UltimaSMS এই সমস্ত ক্যাম্পেনের মাধ্যমে এই অ্যাপগুলি কাজ করছিল।
এই অ্যাপ ভুলবসত নামিয়ে ফেললে ফোনের মধ্যে বেশ কিছু ক্ষতি করে। শুধু তাই নয়, বড় লোকসান করে থাকে ব্যবহারকারীকে। বিভিন্ন সাইবার বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপগুলি Google Play Store থেকে 10.5 মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে।

চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাইবার বিশেষজ্ঞদের
UltimaSMS স্কিম ক্যাম্পেনের মধ্যে সবথেকে চিন্তার বিষয় হল এটি কোনও দেশ কিংবা ভৌগলিক সীমার মধ্যে আটকে থাকে না। এটি মিশর, সৌদি, অরব, পাকিস্তান, সংযুক্ত আরব, অমিরাত, তুর্কি, ওমান, আমেরিকা, পোলান্ড সহ একাধিক Android ব্যবহারকারীদের মাধ্যমে একাধিক দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাইবার বিশেষজ্ঞদের মধ্যে।

SMS Scam অ্যাপ কীভাবে কাজ করে
সাইবার বিশেষজ্ঞদের মতে, কোনও ব্যবহারকারী এই অ্যাপকে Google Play Store -এর মাধ্যমে ডাউনলোড করে থাকে তাহলে সেটি খুব সহজেই ব্যবহারকারীর গোপন তথ্য পেয়ে যাবে। যেমন ব্যবহারকারী কখন, কোথায় থাকছে সব তথ্য চলে আসবে। এছাড়াও IMEI নম্বর, ফোন নম্বর সবই পেয়ে যাবে এই অ্যাপ। কোন দেশে এই অ্যাপ ব্যবহার হচ্ছে সমস্ত তথ্য এই অ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। ব্যবহারকারী একবার এই অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই ফোনের ডিভাইসে স্থানীয় ভাষাতে ফোন নম্বর দেওয়ার কথা জানাবে। সমস্ত তথ্য দেওয়ার পরেই ব্যবহারকারী প্রিমিয়াম এসএমএসের সদস্য হয়। আর এরপরেই মোটা টাকা চাইতে শুরু করবে। আর একবার টাকা দিলেই সসঙ্গে সঙ্গে এই অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। হ্যাকারদের টার্গেট থাকে যে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নেওয়া এবং টাকা নেওয়া।

ক্ষতিকর অ্যাপ থেকে বাঁচবেন কীভাবে?
প্লে স্টোরে ভরে গিয়েছে ফেক অ্যাপে। আর এই অ্যাপের মাধ্যমে চলছে জালিয়াতি। এখন প্রশ্ন হল কীভাবে এই অ্যাপ থেকে বাঁচবেন? প্রথমেই প্রিমিয়াম এসএমএস অপশন বন্ধ করতে হবে। আর তা বন্ধ করার সঙ্গে সঙ্গেই UltimaSMS Spam আসা বন্ধ হয়ে যাবে। কোনও অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই প্রথমে রিভিউ চেক করতে হবে। আর তাতেই বুঝে যাবেন ওই অ্যাপ ফেক নাকি ঠিক। অ্যাপ ডাউনলোড করেই ফোন নম্বর দেওয়া আগে সাবধান হন। সবকিছু দেখেই তথ্য দিণ। Google Play Store কিংবা Apple's App Store ছাড়া আর কোথাও থেকে অ্যাপ ডাউনলোড করা উচিৎ নয়। .












Click it and Unblock the Notifications