Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Price Down: বছর শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের! তাও আবার এক ধাক্কায় ১৬ টাকা

LPG Price Down: বছর শুরু হতেই আম আদমির জন্য স্বস্তির খবর। দাম কমল রান্নার গ্যাসের। প্রত্যেক মাসের প্রথম দিনে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়। সেই মতো নতুন বছরের পয়লা দিনেই দাম কমল রান্নার গ্যাসের। এক ধাক্কায় দাম ১৬ টাকা করে কমেছে বলে জানা যাচ্ছে।

আজ বুধবার থেকেই নয়া দাম কার্যকর হতে চলেছে। শুধু বাংলা নয়, দেশের প্রত্যেক মেট্রো শহরেই রান্নার গ্যাসের (LPG Price Down) দাম কমেছে।

LPG Price Down

LPG Price Down: দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে দাম কমল রান্নার গ্যাসের। তবে আজ বুধবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম কমল। অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা করে কমল। গত বছর অর্থাৎ ২০২৪ সালের অগাস্ট মাস থেকে বাণিজ্যিক গ্যাসের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে স্বস্তির খবর। বাণিজ্যিক অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁয় কাজে লাগে। দাম কমায় কিছুটা হলেও রেস্তরাঁ এবং হোটেলের মালিকেরা স্বস্তি পেতে চলেছেন বলেই খবর।'

LPG Price Down: কত হচ্ছে নয়া দাম?

বানিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৯৭২ টাকা। গত ডিসেম্বরেও এই দামেই ১৯ কেজির সিলিন্ডার বিক্রি হয়েছে। তবে নয়া দাম কার্যকর হওয়ায় এখন থেকে দাম কমে হচ্ছে ১৯১১ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কিছুটা হলেও আম আদমির উপর পরোক্ষ প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে।

বিভিন্ন বাণিজ্যিক ভাবে ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার হলেও সবথেকে বেশি হোটেল কিংবা রেস্তোরাঁতেই বেশি ব্যবহার হয়। এক ধাক্কায় দাম কমায় খাবারের দামও কমতে পারে বলে আশা। বলে রাখা প্রয়োজন, রাজ্য কিংবা শহর ভিত্তিক দাম অনেকটা নির্ভর করে। ফলে দেশের বভিন্ন মেট্রো শহরে দাম কমেছে আলাদা আলাদা ভাবে।

LPG Price Down: ডোমেস্টিক গ্যাসের দাম কমল?

১৪.২ কেজির সিলিন্ডার ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থের বাড়িতে ব্যবহার হয়। সেই সিলিন্ডারের দামে কোনও বদল হয়নি। ফলে জানুয়ারি মাসেও বাংলায় গৃহস্থকে বাড়ির জন্য রান্নার জন্য ৮২৯ টাকায় কিনতে হবে গ্যাসের সিলিন্ডার। যা তুলনামূলক ভাবে অনেকটাই বেশি বলে দাবি আম আদমির। এই অবস্থায় অবিলম্বে দাম কমানোর দাবি জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত স্পিকটি নট মোদী সরকার। এমনকী দাম কমানোর বিষয়ে পদক্ষেপ নেয়নি রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+