LIC এজেন্ট ও কর্মীদের জন্য খুশির খবর! কল্যাণমূলক ব্যবস্থা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার
এলআইসির এজেন্ট ও কর্মীদের সুবিধার জন্য অর্থমন্ত্রক সোমবার একাধিক কল্যাণমূলক ব্যবস্থার কথা জানিয়েছে। মন্ত্রকের বিবৃতি অনুসারে এই ব্যবস্থাগুলি এলআইসি এজেন্টস রেগুলেশন ২০১৭, গ্র্যাচুইটির সীমাবৃদ্ধি এবং পারিবারিত পেনশনের অভিন্নহারের সঙ্গে সম্পর্কিত।
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রের পদক্ষেপের ফলে এলআইসির ১৩ লক্ষের বেশি এজেন্ট এবং একলক্ষের বেশি নিয়মিত কর্মী উপকৃত হবেন। যেসব সুবিধায় অর্থমন্ত্রকের তরফে সিলমোহর দেওয়া হয়েছে, সেগুলি হল,

কমিশন: এলআইসির কর্মী ও এজেন্টদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে অর্থমন্ত্রক সব পুনঃনিযুক্ত এজেন্টদের পুনর্নবীকরণ কমিশনের জন্য যোগ্য হতে সক্ষম করেছে। বর্তমানে এজেন্টরা পুরনো এজেন্সির অধীনে সম্পন্ন হওয়া কোনও ব্যবসায় পুনর্নবীকরণ কমিশনের জন্য যোগ্য নয়।
মেয়াদি বিমার কভার বাড়ানো হয়েছে: এলআইসির এজেন্ট ও কর্মীদের মেয়াদি বিমা কভার বর্তমানে ৩০০০-১০০০০ থেকে ২৫০০০-১৫০০০০ পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রকের মতে মেয়াদি বিমার এই বর্ধিতকরণ মৃত এজেন্টদের পরিবারকে উল্লেখযোগ্যভাবে উপকৃত করবে।
অভিন্নহারে পারিবারিক পেনশন: এলআইসির কর্মীদের পরিবারের কল্যাণের জন্য সরকার ৩০ শতাংশ অভিন্নহারে পারিবারিক পেনশন চালু করেছে।
উল্লেখ করা যেতে পারে, এলআইসির তরফে বৃহস্পতিবার কেন্দ্রকে ১৮৩১.০৯ কোটি টাকার লভ্যাংশের চেক প্রদান করা হয়েছে। গত ২২ অগাস্ট অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ার হেল্ডাররা লভ্যাংশ অনুমোদন করেন।












Click it and Unblock the Notifications