সোনার দামে রেকর্ড বৃদ্ধি, ৬০ হাজার টাকা ছাড়াল হলুদ ধাতু, দাম বাড়ল রুপোরও
উত্থান-পতনের মধ্য দিয়েই যায় সোনা ও রুপোর। তবে এবার যেন আমজনতাকে নাজেহাল করছে মূল্যবান ধাতু। হলুদ ধাতু ৬০ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। শনিবার কিন্তু ১৫০০ টাকা দাম বেড়েছিল সোনার, আজ যেন কোনও বাধাই মানছে না সোনা। প্রতি ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম এই প্রথমবার ৬০ হাজার টাকা ছাড়িয়েছে।

সোনার দাম আকাশছোঁয়া
সপ্তাহের শুরুতেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ জানিয়েছে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। আজ ৬০ হাজার ২৮০ টাকায় লেনদেন হচ্ছে ২২ ক্যারেটের ১০ গ্রামের সোনা। মানে ৮৯৭ টাকা বেড়ে, ১.৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর।

দাম বাড়ল রুপোরও
সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ে রুপোরও, যা মহিলাদের আরেক মূল্যবান ধাতু। এই ধাতু কিনতে গেলেও ছ্যাকা খেতে হবে আপনাকেও। কারণ প্রতি কেজিতে বেড়েছে ০.৮৭ শতাংশ।

কী জানালেন এমডি কলিন
সোনার দাম বৃদ্ধি নিয়ে কামা জুয়েলারির এমডি কলিন শাহ জানিয়েছেন, সোনার দাম বৃদ্ধির একটাই কারণ হল অর্থনীতির টান। ইউএসসডির সঙ্গে হলুদ ধাতুর শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে। কারণ ইউএসসডির ডলার কমলেই সোনার দাম বেড়ে যায়। আগের বছরের ২২ অক্টোবর থেকে নিম্মমুখী হচ্ছে ইউএসসডির ডলার আর তখন থেকে ঊর্ধ্বমুখী হচ্ছে সোনার দাম।

মুকেশ জিন্দালের মত কী
আলফা ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ডঃ মুকেশ জিন্দাল জানান, চলতি বছরে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ক্রাইসিসের পর সুদের হার অনেকটাই কমিয়ে দেবে, আর সেই সঙ্গে সঙ্গে ইউএসসডির ডলার সূচকের মানও কমতে কমতে থাকবে। আর সেই সঙ্গে হলুদ ধাতুর নিম্নমুখী হবে। তিনি আরও জানান, ৫৯ হাজার ৭০০ টাকা সোনার দাম অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম আগুন
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এই প্রথমবারের জন্য ২ হাজার ডলারের ওপর দাম উঠেছে। যে কারণে ইয়েপ জুন রঙ জানিয়েছেন, বিশ্বব্যাপী আর্থিক টানাটানির কারণে সোনার দাম এভাবে বাড়ছে। তবে ক্রেডিট সুইসের সঙ্গে ইউবিএসের চুক্তিতে কিছু সাশ্রয় হতে পারে হলুদ ধাতুর দাম।

স্পট গোল্ডের দাম আজ কত যাচ্ছে
করোনা মহামারী, ২০২০ সালের পর থেকে ক্রমশই বেড়ে চলেছে সোনার দাম। তবে গত সপ্তাহে ৬.৫ শতাংশ সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সিঙ্গাপুরে অনেকটাই বেড়েছে সোনার দাম। ৩টে ২৩ মিনিটের আপডেট অনুযায়ী জানা গিয়েছে ০.৬ শতাংশ দাম বেড়েছে। গতবছর ১০ মার্চও অনেকটাই দাম ঊর্ধ্বমুখী হয়েছিল সোনার। স্পট গোল্ডের দাম যেন হুহু করে বাড়ছে। ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম আজ হয়েছে ২,০০০.৩৭ মার্কিন ডলার।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications