ধনতেরসে সস্তা হল কি সোনা! জেনে নিন আজ দেশের বিভিন্ন শহরে সোনার দাম কত
ধনতেরস উপলক্ষ্যে আজ দেশজুড়ে সোনা বা সোনার গয়না কেনার হিড়িক লেগেই রয়েছে। রীতি অনুযায়ী ধনতেরসের নির্দিষ্ট সময় ক্ষণে কিনতে হবে এই সোনা।
ধনতেরস উপলক্ষ্যে আজ দেশজুড়ে সোনা বা সোনার গয়না কেনার হিড়িক লেগেই রয়েছে। রীতি অনুযায়ী ধনতেরসের নির্দিষ্ট সময় ক্ষণে কিনতে হবে এই সোনা। মনে করা হয় নির্দিষ্ট ক্ষণে সোনার মতো দামী সম্পত্তি কিনলে গৃহস্থে বিরাজ করেন স্বয়ং ধনলক্ষ্মী।তবে সোনার মতো দামী ধাতু কেনার আগে যেমন অনেক কিছু বিষয় পরখ করে দেখতে হয়, তেমনই তার দাম সম্পর্কেও খোঁজ রাখতে হয়।

গতকাল থেকেই শোনা যাচ্ছিল যে ধনতেরসের আগেই সোনার দাম কমতে পারে। বিশ্ববাজারে বেশ কিছু নেতিবাচক ঘটনার জন্য সোনার দামের কমতি নজরে আসছে । আহমেদাবাদের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৫৪ শতাংশ ক্ষতি হয়ে সোনার দাম ২৯, ৭০৮ টাকায় দাঁড়ায় দিনের একটা সময়ে। তারপর বিভিন্ন শহরের নিরিখে দাম থাকে বিভিন্ন রকমের।
একনজরে দেখে নেওয়া যাক, আজ দেশের কোন শহরে সোনার দাম কত ।
কলকাতা- এখানে ২২ ক্যারেট সোনার দাম ২৯, ৩৬০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৩২,০২৯ টাকা।
দিল্লি- এখানে ২২ ক্যারেট সোনার দাম ২৯, ৩৬০ টাকা,আর ২৪ ক্যারটের দাম ৩২ , ৪০০টাকা।
মুম্বই- এখানে ২২ ক্যারটের সোনার দাম ২৯,২০০ টাকা, ২৪ ক্যারটের দাম ৩১,৮৪৫ টাকা।
বেঙ্গালুরু- এখানে ২২ ক্যারেট সোনার দাম ২৭,৭০০ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম ৩০, ২১৮ টাকা।
চেন্নাই - ২২ ক্যারেট সোনার দাম ২৮ , ৩৭০ টাকা, ও ২৪ ক্যারেট সোনার দাম ৩০, ৯৪৯ টাকা।
চণ্ডীগড়- এখানে ২২ ক্যারট সোনার দাম ২৮,৩৭০ টাকা, অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৩০,৯২৭ টাকা।












Click it and Unblock the Notifications