নাগালের বাইরে সোনার দাম, মূল্যবৃদ্ধিতে পকেটে ছ্যাঁকা! বাজেট থেকে কী আশা সাধারণ মানুষের?
Union Budget 2025: এক ধাক্কায় প্রায় ৮২ হাজার টাকায় পৌঁছে গিয়েছে সোনার রেট। বিয়ের মাস চলছে। বিপুল এই দামে সোনা কিনতে একেবারে হিমশিম অবস্থা আম-আদমির। শুধু তাই নয়, বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের মূল্য এখন ঊর্ধ্বমুখী। এই অবস্থায় আগামী পহেলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন (Finance Minister of India) ।
আর এই বাজেট (Union Budget 2025) ঘিরেই প্রবল প্রত্যাশা আম আদমির। বিশেষ করে একেবারে সাধারণ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম কমানোর ক্ষেত্রে সরকার যাতে ব্যবস্থা নেয় সেই দাবি তুলেছেন সাধারণ মানুষ।

শুধু তাই নয়, আয়কর একটা বড় বোঝা আম আদমির উপর। সেদিকেও এবার যাতে বিশেষ নজর দেওয়া হয় সেই দাবিও নরেন্দ্র মোদী সরকারের কাছে রাখা হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে। পাশাপাশি বিভিন্ন সঞ্চয়ের উপর সুদ কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এক্ষেত্রেও যাতে নির্মলা সিতারমন পদক্ষেপ করেন তা নিয়েও চলছে চর্চা।
আর এই সমস্ত বিষয় জানতে একেবারে সাধারণ মানুষের দরবারে পৌঁছে যায় ওয়ান ইন্ডিয়া বাংলা। কি বলছেন বাংলার মানুষ? এবারের বাজেট নিয়ে কতটাই বা প্রত্যাশা করছেন সাধারণ মানুষ? জেনে নিন।
Union Budget 2025: দেখুন ভিডিওটি -
বলে রাখা প্রয়োজন, গত ৭ বার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। এবার অষ্টম বারের জন্য বাজেট পেশ করবেন। গত বছর একবার অন্তবর্তী বাজেট পেশ হয় এরপর ফের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। ফলে এবারের বাজেট পেশ তাঁর কাছে রেকর্ড। টানা এত বছর কেউ আর্থিক বাজেট পেশ করেননি। এখন দেখার আগামী ১ তারিখ অর্থাৎ শনিবার নির্মলা ঝুঁলি থেকে কি বের হয়? তাতে আশা পুরণ হবে তো? নজর থাকবে সবার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications