মধ্যপ্রাচ্যে সংকট, ২ দিনের সোনার দাম বাড়ল ভরিতে ১৮০০ টাকা
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা। যার জেরে শুক্রবার প্রতি ১০ গ্রাম সোনার মূল্য ৪০ হাজার ছাড়িয়ে যায়। সোমবারও এই বৃদ্ধি বজায় রয়েছে।
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা। যার জেরে শুক্রবার প্রতি ১০ গ্রাম সোনার মূল্য ৪০ হাজার টাকা ছাড়িয়ে যায়। সোমবারও এই বৃদ্ধি বজায় রয়েছে। এদিন সকালে বাজার খোলার পর প্রতি ১০ গ্রাম সোনার মূল্য দাঁড়ায় ৪১০৪৭ টাকা। বৃদ্ধি হয়েছে ২.৩৩ শতাংশ। টাকার নিরিখে ৯৩৫ টাকা।

বেড়েছে সোনার দর
গত দুটি ট্রেডিং সেশনে সোনার মূল্য প্রতি ১০ গ্রামে বৃদ্ধি পেয়েছে ১৮০০ টাকা। বিশ্বের বাজারের সঙ্গে তুলনা করলে ২০১৩ সালের পর এবারই সোনার মূল্য শীর্ষে পৌঁছে গেল।

বেড়েছে রুপোর দর
এই দাম বৃদ্ধি শুধু সোনাতেই সীমাবদ্ধ নেই। রুপোর দাম ২,২৫ শতাংশ অর্থাৎ ১০৮৬ টাকা বেড়েছে প্রতি কেজিতে। প্রতিকেজি রুপোর মূলয এখনও ৪৮৫৯৫ টাকা।

শেয়ার বাজারে পতন
এদিন বাজার খুলতেই বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়। শুরুর দুকে শেয়ার বাজার প্রায় ৫১৫ পয়েন্ট কমে যায়।

পতন টাকার দামেও
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে টাকার দাম পড়েছে। এদিন বাজার খোলার পর দেখা যায় টাকার দাম ৭২ টাকা ছাড়িয়ে যায়। বাজার বন্ধের সময় এক ডলারের মূল্য দাঁড়িয় ৭২.০৩৭৫ টাকা।












Click it and Unblock the Notifications