Business Idea: অল্প বিনিয়োগেই মাসে লক্ষাধিক টাকা আয় করতে চান? এই ব্যবসার জুড়ি নেই
Business Idea: ব্যবসা করার কথা অনেকেই ভাবেন, কিন্তু সাহস করে উঠতে পারেন না অনেক সময়। টাকা বিনিয়োগ করার সময় ভয় থাকে, লাভ আসবে তো? অনেক বেশি টাকা বিনিয়োগ করেও লাভের মুখ দেখা যায় না অনেক সময়।
তবে বর্তমানে অনেকেই লাভবান হচ্ছেন ছাগল প্রতিপালনের ব্যবসা ( Business Idea) করে। বিনিয়োগ খুব বেশি নয় কিন্তু লাভ নিশ্চিত। এই ব্যবসায় লাভের মুখও দেখবেন আর পরিবেশেরও কোনও ক্ষতি হবে না।

Business Idea: চাহিদাও থাকবে সারা বছরই
মাসে আয় হতে পারে ২ লক্ষ টাকা পর্যন্ত। ছাগলের ব্যবসায় ( Goat Farming Business) চাহিদাও থাকবে সারা বছরই। বর্তমানে অনেক ভারতীয় পরিবার এই ব্যবসা থেকে টাকা উপার্জন করছেন। শুধু তাই নয়, আর্থিক দিক থেকে সমস্যা হলে সাহায্য করতে পারে সরকার। অনেক রাজ্যেই রয়েছে সেই সুবিধা। বাড়িতে বসেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। এতে শুধু নিজে লাভ করবেন তাই নয়, দেশের অর্থনীতি ও খাদ্য সরবরাহের ক্ষেত্রে একটাও অবদানও থাকবে।
Business Idea: এই ব্যবসার মাধ্যমে তৈরি হবে কর্মসংস্থান
মূলত গ্রামাঞ্চলের দিকে এই ব্যবসা করা সহজ। অনেকে কাজও পেতে পারে এই ব্যবসায়। অর্থাৎ কর্মসংস্থান তৈরি হওয়ার সুযোগ রয়েছে। তবে ছাগল প্রতিপালনের ক্ষেত্রে পরিবেশ খুব গুরুত্বপূর্ণ বিষয়। ছাগলের অনেক প্রজাতি রয়েছে। একটু খোঁজ খবর করে দেখতে হবে যে কোনও ছাগল আপনার বাসস্থানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। সেই ছাগল পালন ( Goat Farming Business) করাই ভাল।

Business Idea: পাওয়া যায় সরকারি সুবিধা
গরু বা মোষের ক্ষেত্রে প্রতিপালন করতে গেলে অনেক জল দিতে হয়। তবে ছাগল সাধারণ শুকনো পরিবেশে থাকতেই অভ্যস্ত, খুব বেশি জল দেওয়ারও দরকার নেই। সফলভাবে এই ব্যবসা ( Business Idea) করতে পারলে লক্ষাধিক টাকা রোজগার করা কেউ আটকাতে পারবে না।
এই ব্যবসা করার ক্ষেত্রে বিনিয়োগ খুবই কম। সবথেকে বড় ব্যাপার এই ব্যবসা করার ক্ষেত্রে সরকার নানা রকম ভর্তুকি দিয়ে থাকে। বিশেষ করে ছাগল তো বটেই, চাষের জন্যে পাওয়া যায় টাকাও।
Business Idea: কত লাভ হতে পারে?
কত লাভ হতে পারে? উদাহরণ হিসেবে ধরা যাক, আপনার ফার্মে ১৮টি স্ত্রী ছাগল রয়েছে। যাঁরা এই ব্যবসা সম্পর্কে ওয়াকিবহাল, তাঁরা বলছেন, এর থেকে আপনি আয় করতে পারেন মাসে অন্তত ২ লক্ষ ১৬ হাজার টাকা। আর যদি ওই একই সংখ্যায় পুরুষ ছাগল থাকে, তাহলে আয় হতে পারে ১ লক্ষ ৯৮ হাজার টাকা। কিন্তু পুরোদমে এই ব্যবসা শুরু করতে হলে ভালো ভাবে বিশেষজ্ঞের কাছ থেকে বিষয়টি বুঝে নিন।












Click it and Unblock the Notifications