গো ফার্স্ট এয়ারলাইন্স! ২৬ মে পর্যন্ত বাতিল সব বিমান
২৬ মে পর্যন্ত তাদের সব বিমান বাতিলের কথা ঘোষণা করেছে গো ফাস্ট এয়ারলাইন্স। এর আগে সংস্থার তরফে ১৯ মে পর্যন্ত বিমান বাতিলের কথা জানানো হয়েছিল। এদিন গো ফাস্টের তরফে জানানো হয়েছে, তারা দুঃশের সঙ্গে জানাচ্ছে অপারেশনাল কারণে ২৬ মে পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলিকে বাতিল করা হয়েছে।
এয়ারলাইন্সের তরফে বলা হয়েছে শীঘ্রই সব অর্থ ফেরত দেওয়া হবে। দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, তারা স্বীকার করে নিচ্ছে, ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সংস্থার তরফে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিমান সংস্থার তরফে দেউলিয়া ঘোষণা এবং পুনরুজ্জীবনের অধীনে সমস্যা সমাধানের জন্য আবেদন করা হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, তারা শীঘ্রই বুকিং পুনরায় শুরু করতে সক্ষম হবেন বলে আশা করছেন। পাশাপাশি যাত্রীদের ধৈর্য রাখার জন্যও ধন্যবাদ জানানো হয়েছে সংস্থার তরফে।

এই মাসের একেবারে শুরুর দিকে মালিকপক্ষ কম খরচের ভারতীয় এয়ারলাইন সংস্থা গো ফার্স্টকে দেউলিয়া ঘোষণা করে। সেই সময় ৫ মে পর্যন্ত সব ফ্লাইট চলাচল স্থগিত করে দেওয়া হয়। ফলে শুধু দেশের বিভিন্ন জায়গাতেই নয়, বিদেশেও আটকে পড়েন পাইলট থেকে ক্রু মেম্বাররা।












Click it and Unblock the Notifications