দেউলিয়া গো ফার্স্ট এয়ারলাইন! ভারত ও বিদেশে আটকে পাইলট-কর্মীরা

মালিকপক্ষ কম খরচের ভারতীয় এয়ারলাইন সংস্থা গো ফার্স্টকে দেউলিয়া ঘোষণা করেছে। পাশাপাশি ৫ মে পর্যন্ত সব ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে। এর জেরে শুধু দেশের বিভিন্ন জায়গাতেই নয়, বিদেশেও আটকে পড়েছে পাইলট থেকে ক্রু মেম্বাররা। এইসব জায়গার মধ্যে ব্যাংককস মাস্কাট ও ফুকেটও ছিল বলে জানা গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ৩ থেকে ৫ মের পর্যন্ত যেসব জায়গা থেকে বিমান ওড়ার কথা ছিল, সেই সব জায়গায় পাইলট ও কেবিন ক্রুরা আটকে পড়েছেন। সূত্রের খবর অনুযায়ী বুধবার থেকে শুক্রবার গো ফার্স্টের বিমান ছিল আবুধাবি থেকে, বৃগস্পতিবার ছিল কুয়েত থেকে। সেগুলি স্থগিত করে দেওয়ায় সেইসব জায়গায় আটকে পয়েছেন বিমানকর্মীরা।

গো ফার্স্ট
Photo Credit: ছবি সূত্র: গো ফার্স্ট ওয়েবসাইট

বিদেশে আটকে পড়া বিমানকর্মীদের কাছে বিষয়টি কঠিন কারণ তাঁরা কোনও প্রয়োজনে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। বিমানকর্মীরা জানিয়েছেন, এক বা দুদিন নয়, যদি ফ্লাইট দেশে না আসে, তাহলে বিষয়টি কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন তাঁরা।

যেখানে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি নেই, সেখানে দিনের পর দিন তাঁরা সেখানে কীভাবে কাটাবেন, সেই প্রশ্ন তুলেছেন বিমানকর্মীরা। ভারতের বাইরেই নয়, দেশের অভ্যন্তরেও কর্মীরা আটকে পড়ে গিয়েছেন। তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেব্যাপারে কোনও স্পষ্ট ধারণা তাঁদের কাছে নেই। দেশে ফিরতে সরকারি কোনও সাহায্য পাওয়া যাবে কিনা, তাও তাঁরা জানেন না।

এক কেবিন ক্রু সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সপ্তাহের শুরুতে তিনি জয়পুরের ফ্লাইটে উঠেছিলেন। বুধবার তাঁর বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট স্থগিত হয়ে যাওতার কারণে সব ক্রু মেম্বাররা সেইখানেই আটকে পড়েছেন। শনিবার থেকে সেইসব ফ্লাইট আবার চালু হবে কিনা সেব্যাপারে কোনও স্পষ্ট ধারণা তাঁদের কাছে নেই।

গো ফার্স্ট
Photo Credit: ছবি সূত্র: গো ফার্স্ট ওয়েবসাইট

প্রসঙ্গত লোকসান বাড়তে থাকায় মঙ্গলবার গো ফার্স্ট ল ট্রাইবুনালে দেউলিয়া হওয়ার মামলা দায়ের করে। বিমান সংস্থা ইঞ্জিন প্রস্তুতকারণ প্র্যাট অ্যান্ড হুইটনিকে এই অবস্থার জন্য দায়ী করেছে। সংস্থার তরফে বলা হগয়েছে, প্রয়োজনীয় সংখ্যক লিজড ইঞ্জিন সরবরাহ না করায় গো ফার্স্ট আর্থিক বাধ্যবাধকতা চালিয়ে যাওয়ার অবস্থায় নেই।

যদিও এব্যাপারে গো ফার্স্টের অভিযোগ মানতে চায়নি ইঞ্জিন প্রস্তুত কারক সংস্থা। ২০১৯ সালে দেশে জেট ওয়ারওয়েজ দেউলিয়া হয়। তারপর গো ফার্স্টই হল প্রথম কোম্পানি যারা দেউলিয়া হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+