গাড়ির বীমা সঠিক সময়ে পুনর্নবীকরণের নির্দেশ
জেনারেল ইন্সুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছে, ভেহিকল ইন্সুরেন্স পলিসি বা গাড়ির বীমা সঠিক সময়ে পুনর্নবীকরণ করে ফেলতে হবে।

কাউন্সিলের তরফে জানানো হয়েছে, পুনর্নবীকরণের যে দিন ধার্য করা রয়েছে তার মধ্যে বা তার আগে গাড়ির বীমা করে ফেলতে হবে। যাতে তাদের বীমা সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে না হয়।
প্রত্যেকটি রাজ্য সরকারকে জানানো হয়েছে যে ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি পয়লা ফেব্রুয়ারি ২০২০র মধ্যে শেষ হয়ে গিয়ে থাকে এবং লকডাউনের ফলে যদি তা বাড়ানো সম্ভব না হয়, সেক্ষেত্রে সেগুলিকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধতা দিতে হবে।












Click it and Unblock the Notifications