সরকারকে খবর দিন, আর পেয়ে যান ৩ লক্ষ টাকা
রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলি কন্যা ভ্রূণ হত্যা (female feticide) বন্ধ করতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক রাজ্য সরকারও কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করতে আলাদা করে পদক্ষেপ নিয়েছে। সরকারের সেইসব উদ্যোগে আপনিও সংযুক্ত হত
রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলি কন্যা ভ্রূণ হত্যা (female feticide) বন্ধ করতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক রাজ্য সরকারও কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করতে আলাদা করে পদক্ষেপ নিয়েছে। সরকারের সেইসব উদ্যোগে আপনিও সংযুক্ত হতে পারেন। যার জন্য সরকার আপনাকে অর্থ (money) দেবে।
এই পরিস্থিতিতে সরকারের সঙ্গে কাজ করে শুধুমাত্র সরকারকেই সাহায্য করা নয়, সমাজের জন্যও আপনি কাজ করতে পারেন। যার জন্য আপনাকে পুরষ্কৃতও করবে সরকার। সরকারের এই প্রকল্পে কী ভাবে অংশ নেবেন এবং সমাজের জন্য কাজ করবেন এবং কীভাবেই বা পাবেন ইনসেন্টিভ।

রাজস্থান সরকার চালু করেছে প্রকল্প
রাজ্যস্থানের কংগ্রেস সরকার পিসিপিএনডিটির আইনের অধীনে চিকিৎসকদের নিয়ন্ত্রণ করতে এবং কন্যা ভ্রূণ চিহ্নিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন প্রকল্প শুরু করেছে। বর্তমানে এই প্রকল্পে টাকার পরিমাণও বাড়ানো হয়েছে। আড়াই লক্ষ টাকা থেকে সেই টাকার পরিমাণ বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হয়েছে। এই প্রকল্পে যারা সরকারকে সাহায্য করবে, তাঁদের তিনলক্ষ টাকা করে দেওয়া হবে।

কী করতে হবে
শিশুর জন্মের আগে, ভ্রূণটি পুত্র না কন্যা তা চিহ্নিতকরণ দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা হয়েই চলেছে। চিকিৎসকদের একটা বড় অংশ এই কাজের পিছনে রয়েছেন। সেই পরিস্থিতিতে সরকারের তরফ থেকে এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কোনও ঘটনা যদি আপনার কানে আসে, যেখানে চিকিৎসক এই ধরনের বেআইনি কাজ করে চলেছেন, কিংবা কোনও অভিভাবক এই কাজ করছেন, তাহলে সরাসরি সরকারকে এব্যাপারে তথ্য জানাতে পারেন। যদি দেখা যায় আপনার দেওয়া তথ্য সঠিক, তাহলে আপনি তিনলক্ষ টাকা পেয়ে যাবেন।

কীভাবে টাকা পাবেন
এই প্রকল্পে সব মিলিয়ে তিন লক্ষ টাকা দেওয়া হয়। আগে তথ্যদাতাকে তিনটি ইনস্টলমেন্টে ২.৫ লক্ষ টাকা দেওয়া হত। প্রথম ইনস্টলমেন্ট দেওয়া হত অভিযোগ প্রমাণিত হওয়ার পরে। আদালতে অভিযোগ দায়েরের পরে দ্বিতীয় ইনস্টলমেন্ট আর আদালতের রায়ের পরে তৃতীয় ইনস্টলমেন্ট। কিন্তু বর্তমানে তথ্যদাতার কাছে এই প্রকল্পকে (পোশাকি নাম মুখাবির যোজনা) আরও আকর্যণীয় করে তুলতে সন্তান সম্ভাবনা মহিলা ও তাঁর সহযোগীকে ৩ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আগে সন্তান সম্ভাবা মহিলাকে একলক্ষ টাকা দেওয়া হত তিনটি ইনস্টমেন্টে। বর্তমানে দেড় লক্ষ টাকা দেওয়া হচ্ছে দুটি ইনস্টলমেন্টে, ইনসেন্টিভ হিসেবে। অতীতে তথ্য সরবরাহকারীকে ৩৩ ২৫০ টাকা প্রতি কিস্তিতে আর সহযোহীকে দেওয়া হল ১৬৬২৫ টাকা প্রতি কিস্তিতে। বর্তমানে তথ্য সরবরাহকারীকে ৫০ হাজার টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হয়। আৎ সহযোগীকে ২৫ হাজার টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হয়।

কীভাবে অভিযোগ জানানো যাবে
যদি আপনার কাছে কোনও অভিযোগ থেকে থাকে, তাহলে তা টোল ফ্রি নম্বর 104/108-এ দেওয়া যেতে পারে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বর 9799997795-তেও তথ্য পাঠানো যেতে পারে।












Click it and Unblock the Notifications