SBI EV Car Loan: খালি পকেটেই এই গাড়ি কিনতে পারবেন আপনি! স্টেট ব্যাঙ্কে BIG অফার
SBI EV Car Loan: ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থা টু-হুইলার এবং ফোর হুইলার নিয়ে আসছে। অটো-মোবাইল সেক্টরে বাড়ছে প্রতিযোগিতা। কিন্তু ইভি ভেইক্যাল কেনার ক্ষেত্রে দাম একটা বড় চ্যালেঞ্জ। ব্যাটারি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারর দাম অনেকটাই বেশি হয়।
যদিও ইলেকট্রিক ভেইক্যাল কেনায় মানুষকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার বেশ কিছু সুবিধা ঘোষণা করেছে। বিশেষ যোজনার কথা ঘোষণা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও। আর এই যোজনায় ইভি ভেইক্যাল (SBI EV Car Loan) কেনা আরও সহজ হতে চলেছে।

- SBI EV Car Loan: বড় যোজনা স্টেট ব্যাঙ্কের
বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য বিশেষ স্কিম শুরু করেছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। নুন্যতম ২১ বছর থেকে ৭০ বছর পর্যন্ত বয়সের যে কোনও ব্যক্তি ইভি লোনের জন্য আবেদন করতে পারবেন। এই যোজনায় সাধারণ অটো লোনের তুলনায় ইভি গাড়ির ঋণের সুদে ০.২৫ শতাংশ ছাড় (SBI EV Car Loan) দেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, গাড়ির অনরোড দামের উপর 90 শতাংশ লোনের সুবিধা দেওয়া রয়েছে। কিছু মডেলের উপর একেবারে ১০০ শতাংশ পর্যন্ত লোনের সুবিধা রয়েছে। অর্থাৎ খালি পকেটে গিয়ে আস্ত একটা ইভি গাড়ি কিনে আনতে পারবেন স্টেট ব্যাংকের এই যোজনায়।
- SBI EV Car Loan: কত লোন কত সুদ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে সাধারণ গাড়িতে 8.85 থেকে 9.80 শতাংশ সুদের হারে (SBI EV Car Loan) ঋণ দিচ্ছে। তবে বৈদ্যুতিক গাড়ির উপর এই ঋণের হার 8.75 থেকে 9.45 শতাংশ পর্যন্ত। যদিও বিভিন্ন আয়ের মানুষের ক্ষেত্রে আলাদা ইভি লোন দিচ্ছে ব্যাঙ্ক।
যদি আপনি সরকারি কর্মচারী হন, এবং বেতন নুন্যতম তিন লাখ টাকা বছরে তাহলে ব্যাঙ্ক নেট মাসিক আয়ের সর্বোচ্চ ৪৮ গুণ কার লোন (SBI EV Car Loan) দেবে। কৃষিকাজের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি, যাদের বার্ষিক আয় সর্বনিম্ন 4 লাখ টাকা, তারা মোট আয়ের 3 গুণ ঋণ পেতে পারেন। একই ভাবে ব্যবসায়ী থেকে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরাও লোন পাবেন।
- SBI EV Car Loan: কোন বিষয়টি মাথায় রাখবেন?
যদি আপনি বেতনভোগী কর্মচারী হন এবং গাড়ির জন্যে লোনের আবেদন করছেন তাহলে ছয় মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল প্রয়োজন হবে। পাসপোর্ট সাইজের দুটি ফটো। পরিচয়পত্র, ঠিকানা প্রমাণ পত্রের মতো নথি থাকতে হবে। বেসরকারী খাতে কর্মরত কর্মচারী এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।












Click it and Unblock the Notifications