Indian GDP: উর্ধ্বমুখীই রইল ভারতের GDP-র হার, দ্বিতীয় ত্রৈমাসিকেও ৭ শতাংশের ওপরে
Indian GDP: জিডিপি-তে ভারতের অর্থনীতির জন্য সুখবর। প্রথম ত্রৈমাসিকের পর দ্বিতীয় ত্রৈমাসিকেও মোটামুটি ওপরের দিকেই রইল জিডিপি-র হার। দেখা যাচ্ছে, দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি-র হার ৭.৬ শতাংশ। কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক উভয়েই জানিয়েছে এই খবর।
প্রথম ত্রৈমাসিকের নিরিখে হয়ত একটু কম, তবে সার্বিকভাবে আর্থিক অগ্রগতি বজায় আছে বলেই মনে করা হচ্ছে। প্রথম ত্রৈমাসিকে জিডিপি-র (Indian GDP) হার ছিল ৭.৮ শতাংশ। হার কমলেও এই মূল্যবৃদ্ধির বাজারে এই হার যে ভারত ধরে রাখতে পেরেছে, সেটাই বড় কথা। পরপর দুটো ত্রৈমাসিকে জিডিপি-র হার রয়েছে ৭ শতাংশের ওপরে। এর থেকেই বোঝা যাচ্ছে, ভারতের অর্থনীতি ছন্দে ফিরছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির পরিমাণ ১১ শতাংশ। মোট জিডিপি (Indian GDP) দ্বিতীয় ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ৪১.৭৪ লক্ষ কোটিতে। এক বছর আগে এই পরিমাণ ছিল ৩৮.৭৮ ৭ কোটি। হিসেব বলছে, ১.২ শতাংশ বৃদ্ধি হয়েছে কৃষিক্ষেত্রে। তবে আগামিদিনে বৃদ্ধির হার কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। বিশেষত অসম পরিমাণ বৃষ্টি, কম চাহিদা সহ একাধিক কারণে আটকে যেতে পারে বৃদ্ধির হার।
খনি ও নির্মাণের (Indian GDP) ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ১০ থেকে ১৩.৯ শতাংশ। এছাড়াও যে ক্ষেত্রে সর্বাধিক বৃদ্ধি দেখা গিয়েছে, সেটি হল বিদ্যুৎ। বৃদ্ধির হার ১০.১ থেকে ১৩.৩ শতাংশ। অন্যদিকে, পরিবহন, ভ্রমণ, রিয়েল এস্টেট ও ফিনান্সের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনায় কিছুটা কম। হোটেল ও পরিবহনের ক্ষেত্রে গত বছর যেখানে বৃদ্ধির হার ছিল ১৫.৬ শতাংশ, এবার সেটা কমে হয়েছে ৪.৩ শতাংশ।
করোনা (Corona Situation) পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো ধাক্কা খেয়েছে অর্থনীতিও। তবে এবার পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। পশ্চিমের দেশগুলিতে যে ভাবে রিসেশন দেখা দিয়েছে, চিনে অর্থনীতির গতি যেভাবে শ্লথ হতে শুরু করেছে, তার নিরিখে ভারতের অবস্থা অনেকটাই ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, আগামিদিনে ভারত অর্থনীতি বিশ্বের বড় দেশকেও ছাপিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications