চলতি অর্থবর্ষে কি ধাক্কা খাবে জিডিপি বৃদ্ধির হার? কী বললো আরবিআই?
চলতি অর্থবছরে ভারতের মোট অভ্যন্তরীন উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার সম্বন্ধীয় পূর্বাভাস সংশোধন করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সংশোধিত পূর্বাভাসে চলতি অর্থবছরে এদেশের জিডিপি বৃদ্ধির হার সামান্য কমিয়ে ৬.৭% থেকে ৬.৫% করেছে। বিশ্বের বাণিজ্য এবং নীতিগত অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক বুধবার ৯ এপ্রিল, ২০২৫ এই ঘোষণা করে।
প্রতি ২ মাস অন্তর আরবিআইয়ের আর্থিক নীতি কমিটি বৈঠক করে। এর আগে ৭ ফেব্রুয়ারি বৈঠক করেছিল। চলতি অর্থবছরের জন্য প্রথম দ্বি-মাসিক মুদ্রানীতি কমিটি সভার ফলাফল প্রকাশ করার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, ২০২৫-২৬ সালে পর্যাপ্ত যোগান এবং পরিপুষ্ট ফলনের কারণে কৃষিক্ষেত্রের উজ্জ্বল স্থিতি আশা করা যাচ্ছে। এদিন ২০ বেসিস পয়েন্ট কমায় আরবিআই।

"উৎপাদন কার্যকলাপ পুনরুজ্জীবিত হওয়ার লক্ষণ দেখাচ্ছে ফলে ব্যবসায়িক প্রত্যাশাও উচ্চ, অন্যদিকে চাকরির খাতকেও প্রাণবন্ত দেখাচ্ছে," তিনি বলেন। "গতিশীল বিনিয়োগ কার্যকলাপের সঙ্গে এবং টেকসই উচ্চতর ক্ষমতার ব্যবহার, পরিকাঠামোগত ব্যয়ের উপর সরকারের ধারাবাহিক চাপ, ব্যাঙ্ক ও কর্পোরেটগুলির স্থিতিশীল ব্যালেন্স শিট এবং আর্থিক স্বাচ্ছলতার কারণে এটি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে," তিনি বলেন।
তিনি আরও জানান, "বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে পণ্য রপ্তানি চাপে পড়লেও, অন্যদিকে পরিষেবার রপ্তানি স্থিতিশীল থাকবে বলে আশা করা যাচ্ছে। সমগ্র বিশ্ব জুড়েই বাণিজ্য ব্যাহত হওয়ার কারণে প্রতিকূল পরিস্থিতি নিম্নমুখী ঝুঁকি তৈরি করছে।"
এই সমস্ত বিষয় বিবেচনা করে তিনি বলেন, "২০২৫-২৬ সালের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির হার এখন ৬.৫% অনুমান করা হয়েছে, যার মধ্যে প্রথম ত্রৈমাসিকে ৬.৫%, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৭%; তৃতীয় ত্রৈমাসিকে ৬.৬%; এবং চতুর্থ ত্রৈমাসিকে ৬.৩%।"
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। ঠিক তার আগের দিন ২০২৪-'২৫ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী, দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলি যথেষ্ট শক্তিশালী রয়েছে। এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে ২০২৬ আর্থিক বছরে জিডিপির হার ৬.৩ থেকে ৬.৮ শতাংশ থাকবে বলে অনুমান করা হয়।












Click it and Unblock the Notifications