India Q2 GDP Data: বড় ধাক্কা দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে! দুবছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি বৃদ্ধি

India Q2 GDP Data: দেশের অর্থনৈতিক গতিতে বড় ধাক্কা! জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৫.৪ শতাংশ। যা গত দুবছরের মধ্যে সর্বনিম্ন বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উৎপাদন এবং খনিজ সেক্টরকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

আর সেজন্যেও ভারতের জিডিপি গ্রোথ এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে এসেছে বলে মনে করা হচ্ছে। যা দেশের অর্থনৈতিক বৃদ্ধির হারকে কিছুটা হলেও রুখে দেবে বলেই মনে করা হচ্ছে। গত এক বছর আগেও এই প্রান্তিকে অর্থাৎ জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ (India Q2 GDP Data)।

GDP

কিন্তু সেপ্টেম্বরে আর্থিক গতির হার (India Q2 GDP Data) একেবারে নীচে নেমে গিয়েছে। আর সেই কারনেই এই হাল বলেই মনে করা হচ্ছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ। কিন্তু তার আগেই আটকে যায়!

মাত্র ৫.৪ শতাংশ তেই থেমে যায় হিসেব। কিন্তু এপ্রিল-জুন কোয়ার্টারে ৬.৭ শতাংশ ছিল। এনএসও অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের গ্রস ভ্যালু অয়ডেড হয়েছে ৫.৬ শতাংশ। আর গত কোয়ার্টারে এটাই ছিল ৬. ৮ শতাংশ। বলে রাখা প্রয়োজন, কৃষি ক্ষেত্রে গত বছরের তুলনায় এবার অনেকটাই আউটপুট বেড়েছে।

গত বছরের জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় এবার বৃদ্ধি পেয়েছে ৩.৫ শতাংশ। গত কোয়ার্টারের তুলনায় বৃদ্ধি বেশি হয়েছে ২ শতাংশ। অন্যদিকে ম্যানুফ্যাকচারিং কিংবা নির্মাণ ক্ষেত্রে এবার বৃদ্ধি অনেকটাই ধাক্কা খেয়েছে বলে জানাচ্ছে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া তথ্য। সেই অনুযায়ী, আউটপুট কমেছে ২.২ শতাংশ। আর গত ত্রৈমাসিকের তুলনায় কমেছে ৭ শতাংশ। যা আশার কথা নয় বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী, সমীক্ষা বলছে শহরে খরচের প্রবণতা অনেকটা কমে গিয়েছে। খাদ্য দ্রব্যের দাম কমে গিয়েছে। সেই তুলনায় বাড়েনি বেতন। ঋণ নেওয়ার ক্ষেত্রেও খরচ বেড়েছে। সেই কারণে শহরাঞ্চলে অর্থনীতি ধাক্কা খেয়েছে। জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে যা একটা বড় ফ্যাক্টর। যদিও গ্রামাঞ্চলে পণ্যের চাহিদা কিছুটা বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+