দেবীপক্ষে সুখবর, দিওয়ালিতেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

দিওয়ালিতেই সম্ভবত কমতে চলেছে পেট্রোল- ডিজেলের দাম, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

দেবীপক্ষের সূচনায় আমজনতার জন্য সুখবর বয়ে আনলেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। দিওয়ালিতেই সম্ভবত কমতে চলেছে পেট্রোল- ডিজেলের দাম। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

 দেবীপক্ষে সুখবর, দিওয়ালিতেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

মঙ্গলবার অমৃতসরে একটি অনুষ্ঠানে এসে তিনি জানান, আমেরিকায় একের পর এক ঘূর্ণিঝড়ের ফলে তেলের উৎপাদন প্রায় ১৩ শতাংশ কমে গিয়েছে। যার জেরে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে অপরিশোধিত তেলের। ভারতের বাজারেও তার যথেষ্ট প্রভাব পড়েছে বলেই জানিয়েছেন পেট্রোলিয়ামমন্ত্রী। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দামের মার্জিন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেল সংস্থাগুলির মার্জিন কেন্দ্রীয় সরকারই ঠিক করে।

 দেবীপক্ষে সুখবর, দিওয়ালিতেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

এদিন তিনি আরও একবার পেট্রোল, ডিজেলকে জিএসটি-র আওতাভুক্ত করার পক্ষে সওয়াল করেন। জ্বালানিকেও জিএসটি-র আওতায় নিয়ে আসা হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। এতে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী।

গত দু মাসে পেট্রোলের দাম ৭ টাকারও বেশি বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারকে কোনঠাসা করতে ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা। গত তিন বছরে পেট্রোলের দাম এতটা কখনও বাড়েনি বলেই দাবি বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+