Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ending 2022: চলতি বছরে যে startups গুলি ভারতের অর্থনীতিকে আরও মজবুত করেছে

OneCard থেকে 1mg! 2022 -এ যে startups গুলি বিলিয়নের গণ্ডি পেরিয়েছে

2022 in Review, Year Ender : বর্তমানে দেশজুড়ে স্টার্টআপের রমরমা! ব্যবসার ক্ষেত্রে অভিনবত্ব এনেছে এই সব সংস্থাগুলি। ডিসেম্বর গুগইল সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছেন ৩০০ মিনিয়ন ডলারের ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডে স্টার্ট আপের ক্ষেত্রে বিনিয়োগে যোগ দেওয়া হবে।

বিশেষত মহিলাদের স্টার্ট আপের ক্ষেত্রে বিনিয়োগের কথা বলেছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপকে নানা ভাবে উৎসাহ দেওয়ার কথা বলেন। এমনকি স্টার্ট আপকে সাহায্য করতে চালু রয়েছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পও।

সংখ্যা বেড়ে হয়েছে ৭২ হাজার ৯৯৩টি।

সংখ্যা বেড়ে হয়েছে ৭২ হাজার ৯৯৩টি।

২০১৬ সালে ভারতে স্টার্ট আপের সংস্থা ছিল ৪৭১ টি। ২০২২ সালে অর্থাৎ মাত্র ছয় বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭২ হাজার ৯৯৩টি। অন্তত ৫৬ রকমের বিষয়ের উপর স্টার্ট আপ চলছে দেশে। প্রযুক্তির জোর রয়েছে এমন স্টার্ট আপের সংখ্যাই সাড়ে ৪ হাজার। তাদের মধ্যে কেউ ইন্টারনেট কেউ আবার রোবট এমনকি আর্টিফেন্সিয়াল ইন্টারনেট নিয়েও কাজ করছেন কেউ কেউ। কোনও স্টার্ট আপ সংস্থার বাজার মূল্য ১ বিলিয়ন কিংবা তার বেশি হলে সেই সংস্থাকে ইউনিকর্ন স্ট্যাটাস দেওয়া হয়।

২২টি সংস্থা সেই ইউনিকর্ন স্টেটাস পেয়েছে

২২টি সংস্থা সেই ইউনিকর্ন স্টেটাস পেয়েছে

ইন্ডিয়া টেক ২০২২ এর রিপোর্ট অনুযায়ী চলতি বছর অর্থাৎ ২২ সালে মাত্র ২২টি সংস্থা সেই ইউনিকর্ন স্টেটাস পেয়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪৬। কোন কোন সংস্থা ২০২২ সালে ইউনিকর্ন স্ট্যাটাস পেয়েছে সেই একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকাতে রয়েছে- 1mg, Purplle এবং OneCard-এর মতো সংস্থা।

এক নজরে ২২ টি সংস্থা-

এক নজরে ২২ টি সংস্থা-

Livspace- (Home decor) এটি একটি ঘর সাজানো কাজ করে থাকে এমন একটি সংস্থা। মডিউলিকার কিচেন থেকে সবেতেই এই সংস্থার ডাক পড়ে।

1mg- (Health tech) একটি হেলথ কেয়ার সংস্থা। একটা মোটা অঙ্কের ডিসকাউন্ট ওষুধ থেকে যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা সম্ভব এর অ্যাপের মাধ্যমেই।

Purplle- প্রসাধনী দ্রব্যের সংস্থা। পায়ের নখ থেকে চুল যাবতীয় সাজসজ্জা টিপস সবকিছু পাওয়া যায় এর ছাতার তলাতে। মহিলাদের কাছে খুবই জনপ্রিয়।

Games 24x7- এটি একটি গেমিং সংস্থা। অ্যাপ বা বিভিন্ন ভাবে এর সঙ্গে যুক্ত হয়ে কম্পিউটার গেমিং বা অন্যান্য খেলা যায়

DealShare- এটি অনলাইন গ্রোসারি সংস্থা। নিত্য প্র্যজিওয় জিনিস কেনার একটি জনপ্রিয় অ্যাপ

OneCard- এটি একটি ক্রেডিট কার্ড সংক্রান্ত। কোনও রকম জয়েনিং ফি বার্ষিক কোনও টাকা ছাড়াই এই সংস্থার কার্ড ব্যবহার করা যায়।

DarwinBox ( Enterprise tech)- এইচআরের কাজকে সহজ করে দেওয়ার জন্যে একটি সিস্টেম বানিয়েছে এই সংস্থা।

Molbio Diagnostics (Health tech)- স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা সস্তাতে করা যায় এর মাধ্যমে।

5ire- এটি একটি Blockchain সংস্থা।

LeadSquared (Enterprise tech)- এটি একটি সফটওয়্যার স্টার্ট আপ সংস্থা। সেলস, মার্কেটিংয়ের মতো একাধিক কাজ করে থাকে।

Open- এটি একটি Digital bank। অনলাইনের মাধ্যমেই যাবতীয় কাজ করা সম্ভব।

XpressBees ( E-commerce_ ) এটি একটি ই-কর্মাস ওয়েবসাইট। দেশ এবং বিদেশে যাবতীয় কুরিয়ার করা সম্ভব এই সংস্থার মাধ্যমে।

Yubi- এটি AI অর্থাৎ আর্টিফেসিয়াল অ্যান্টিলিজেন্স সংস্থা।

এছাড়াও Hasura, Oxyzo, ElasticRun (AI) , Uniphore (AI) এবং LEAD School (Edtech)-এর মতো সংস্থাও এই তালিকাতে রয়েছে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+