আয়কর থেকে সারচার্জ! এপ্রিলের শুরুতেই বদলে গেল একাধিক হিসেব-নিকেশ

১ এপ্রিল থেকে শুরু হল নতুন অর্থবর্ষ। ২০২৩-২৪ অর্থবর্ষে বেশ কিছু পরিবর্তন এসেছে। যদিও এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হয়। আজ শনিবার নতুন অর্থ বছর শুরু হতেই সেই সব পরিবর্তনের প্রভাব সরাসরি পড়তে পারে সাধারণ মানুষের পকেটে।

আয়কর থেকে শুরু করে জীবন বীমা, একাধিক ক্ষেত্রে নিয়ম বদলেছে। আর তাতে কত চাপ বাড়তে পারে মধ্যবিত্তের উপর, আর্থিক বছরের শুরুতে তাই সেই সব বদলগুলো জেনে নেওয়া জরুরি।

নতুন আয়করে ধাপ

নতুন আয়করে ধাপ

বাজেটের ঘোষণা অনুসারে এবার বদলে গিয়েছে আয়করের ধাপ। নতুন নিয়ম অনুযায়ী, ৩ লক্ষ পর্যন্ত কোনও আয়ে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৬ লক্ষ পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৬ থেকে ৯ লক্ষ আয়ে ১০ শতাংশ, ৯ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে লক্ষ আয়ে ২০ শতাংশ আর তার বেশি আয় হলে ৩০ শতাংশ আয়কর দিতে হবে।

নতুন আয়কর রেজিম

নতুন আয়কর রেজিম

এবার থেকে সরকার নতুন আয়কর রেজিমকে ডিফল্ট অপশন হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ আপনি যদি পুরনো আয়কর রেজিম না মানেন তাহলে আপনা আপনিই নতুন রেজিম চালু হয়ে যাবে।

কমানো হয়েছে সারচার্জ

কমানো হয়েছে সারচার্জ

নতুন নিয়মে কমানো হয়েছে সারচার্জ। ৫ কোটি টাকা রোজগার করেন এমন ব্যক্তির ক্ষেত্রে ৩৭ শতাংশের বদলে দিতে হবে ২৫ শতাংশ সারচার্জ। এতে মানুষের কিছুটা হলেও সুবিধা হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

 এনপিএস থেকে টাকা তোলার নিয়ম

এনপিএস থেকে টাকা তোলার নিয়ম

যদি আপনি এনপিএস থেকে টাকা তুলতে চান, তাহলে জমা দিতে হবে কেওয়াইসি নথি। নথি না দিলে টাকা তোলা যাবে না। ফলে কখনই এই বিষয়টি এড়িয়ে যাবেন না। প্রয়োজনে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।

অনলাইন গেমে টিডিএস

অনলাইন গেমে টিডিএস

এতদিন পর্যন্ত অনলাইন গেমে ১০ হাজারের বেশি টাকা জিতলে তবেই টিডিএস দিতে হত। এবার থেকে সেই লিমিট তুলে দেওয়া হল। অনলাইন গেমে যত টাকাই জিতুন না কেন, তাতে টিডিএস দিতে হবে।

জীবন বীমায় ট্যাক্স

জীবন বীমায় ট্যাক্স

যদি কেউ অনেক বেশি টাকা জীবন বীমার প্রিমিয়াম দেন,তাহলে তাঁকে কর দিতে হবে। ৫ লক্ষ টাকা বা তার বেশি দিলে দিতে হবে কর।

মহিলা সম্মান সেভিংস স্কিম

মহিলা সম্মান সেভিংস স্কিম

১ এপ্রিল থেকে মহিলারা সম্মান বাচত পত্রে বিনিয়োগ করতে পারবেন। ৭.৫ শতাংশ সুদ মিলবে, ২ বছর পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

ইপিএফ উইথড্রয়ালে টিডিএসের পরিমাণ

ইপিএফ উইথড্রয়ালে টিডিএসের পরিমাণ

ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে টিডিএসের পরিমাণ কমানো হয়েছে। ৩০ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়েছে টিডিএস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+