1 January 2023: মোবাইল সহ একাধিক নিয়মে বদল ঘটছে! কতটা প্রভাব পড়বে আপনার উপর

হাতে আর মাত্র কয়েকটা দিন! নতুন এক বছর। আর বছর শুরুতেই একাধিক ক্ষেত্রে নিয়মে রদবদল হবে। ব্যাঙ্কে লকার সংক্রান্ত নিয়ম থেকে শুরু করে ক্রেডিট কার্ড এবং মোবাইল সংক্রান্ত একাধিক নিয়মে রদবদল হচ্ছে।

Changes From 1 January 2023: হাতে আর মাত্র কয়েকটা দিন! নতুন এক বছর। আর বছর শুরুতেই একাধিক ক্ষেত্রে নিয়মে রদবদল হবে। ব্যাঙ্কে লকার সংক্রান্ত নিয়ম থেকে শুরু করে ক্রেডিট কার্ড এবং মোবাইল সংক্রান্ত একাধিক নিয়মে রদবদল হচ্ছে।

এমনকি বছর শুরুতেই বাড়তে পারে গাড়ির দাম। তবে গ্যাসের দামে স্বস্তি মিলতে পারে সাধারণ মানুষের। তবে বেশ কিছু ক্ষেত্রে নিয়মের রদবদলে মধ্যবিত্ত মানুষের সরাসরি পকেটে প্রভাব পড়বে বলে আশঙ্কা।

আগামী ১লা জানুয়ারি ২০২৩ সাল থেকে কি কি ক্ষেত্রে রদবদল হচ্ছে তা এক নজরে দেখে নেওয়া যাক-

দাম বাড়ছে গাড়ির

দাম বাড়ছে গাড়ির

নতুন বছরের শুরুতেই চাপ বাড়বে গাড়িপ্রেমীদের উপর। গাড়ির দাম আরও বাড়তে চলেছে। মারুতি সুজুকি, হুন্ডাই মোটর, টাটা মোটর্স, রেনোল্ট, কিয়া ইন্ডিয়া, এমজি মোটর ১লা জানুয়ারি থেকেই গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে মার্সিডিজ বেঞ্জও। ইতিমধ্যে মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চার চাকার গাড়ি। এই অবস্থায় ফের একবার গাড়ির দাম বাড়লে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

ব্যাঙ্ক লকারে নিয়মে রদবদল-

ব্যাঙ্ক লকারে নিয়মে রদবদল-

রিজার্ভ ব্যাঙ্ক 1 জানুয়ারি থেকে সমস্ত লকার হোল্ডারদের একটি চুক্তি জারি করবে এবং গ্রাহকদের তাতে স্বাক্ষর করতে হবে। লকারের নিয়মে বেশ কিছু রদবদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে ব্যাঙ্ক গুলি লকার নিয়ে ইচ্ছামতো নিয়ম গ্রাহকদের উপর চাপাতে পারবে না। এছাড়াও ব্যাঙ্কের লকারের টাকা তিন বছরের বেশি নিতে আর পারবে না ব্যাঙ্ক। এমনকি ক্ষতি হলে ব্যাঙ্ককে এর টাকা দিতে হবে। এছাড়াও বেশ কিছু নিয়ম এতে যুক্ত করা হয়েছে।

ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে রদবদল

ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে রদবদল

এর সঙ্গে ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়মেও রদবদল করা হচ্ছে। HDFC ব্যাঙ্কও রিফান্ড পয়েন্ট এবং ফি পরিবর্তন করতে চলেছে৷ এমনকি দেশের বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাঁদের ক্রেডিট কার্ডে বেশ কিছু রদবদল করতে চলেছে। সমস্যায় পড়তে না চাইলে এখনই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে।

গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় সিদ্ধান্ত

গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় সিদ্ধান্ত

মাসের শুরুতেই গ্যাসের দাম ঘোষণা করা হয়। প্রত্যেক মাসের এক তারিখ এই বিষয়ে ঘোষণা করা হয়। সমীক্ষা করে এই দাম ঘোষণা করা হয়। সেই মতো ১লা জানুয়ারি নতুন দাম ঘোষণা করতে পারে। আর এবার শুরুতেই গ্যাসের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

জিএসটি নিয়মে রদবদল

জিএসটি নিয়মে রদবদল

আগামী ১লা জানুয়ারি থেকে জিএসটি নিয়মে বেশ কিছু রদবদল হতে পারে। ৫ কোটির বেশি বার্ষিক টার্নওভারের ব্যবসায়ীদের জন্য এখন ই-ইনভয়েস তৈরি করতে হবে।

মোবাইল নিয়মে বেশ কিছু রদবদল-

মোবাইল নিয়মে বেশ কিছু রদবদল-

এছাড়া ১লা তারিখ থেকে প্রতিটি ফোন প্রস্তুতকারক এবং এর আমদানি ও রপ্তানি কোম্পানির জন্য প্রতিটি ফোনের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন আবশ্যক হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+