ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর! আরটিজিএস এবং এনইএফটিতে নতুন সুবিধা আজ থেকেই

টাকা পাঠানোর ক্ষেত্রে আরটিজিএস এবং এনইএফটিতে বড় পরিবর্তন সোমবার, ১ জুলাই থেকে।

টাকা পাঠানোর ক্ষেত্রে আরটিজিএস এবং এনইএফটিতে বড় পরিবর্তন সোমবার, ১ জুলাই থেকে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে এই ধরনের ক্ষেত্রে কোনও মাসুল লাগবে না। রিজার্ভ ব্যাঙ্ক এই ঘোষণার পরেই ব্যাঙ্কগুলিতে জানায়, ১ জুলাই থেকেই সেই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে।

ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর! আরটিজিএস এবং এনইএফটিতে নতুন সুবিধা আজ থেকেই

আরটিজিএস-এর ফুল ফর্ম হল, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট। একটা বড় পরিমাণ টাকা সঙ্গে সঙ্গে অন্য অ্যাকাউন্টে পাঠানোর বন্দোবস্ত। অন্যদিকে এনইএফটির ফুল ফর্ম হল ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। যার মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত টাকা পাঠানো যায়।

প্রকাশিত খবর অনুযায়ী ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুনীল মেহতা জানিয়েছেন, ডিজিট্যাল লেনদেনে জোর দিতেই এই বন্দোবস্ত। এরদিন পর্যন্ত দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআই আরটিজিএস-এর মধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে ৫ থেকে ৫০ টাকা পাঠানোর জন্য ১ থেকে ৫ টাকা মাসুল নিত। এই মাসুলের একটা অংশ পেত
আরবিআই-ও।

অন্যদিকে এটিএম-এ টাকা তোলার ক্ষেত্রে যে শুল্ক রয়েছে, তার পর্যালোচনার জন্য আরবিআই-এর তরফে আইবিএ-এর চিফ এগজিকিউটিভ ভিজি কান্নানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+