1 April Changes: শনিবার থেকেই এই সমস্ত জিনিসের দাম কমছে! আর কি কি পরিবর্তন একনজরে
1 April Changes: রাত পোহালেই ১লা এপ্রিল! নতুন একটা অর্থবছর। ইতিমধ্যে 2023-24 অর্থবছরের জন্যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, একাধিক দ্রব্যে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার বেশ কয়েকটি জিনিসের দামও বাড়তে চলেছে। আর তা আগামীকাল শনিবার অর্থাৎ ১ লা এপ্রিল থেকে কাজকর হতে চলেছে নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী।

করে ছাড় বাড়ানো হয়েছে
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের দিকে তাকিয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্যে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেখানে মানুষের কথা ভেবে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন কর এবং কর স্ল্যাবে একাধিক ছাড়ের ঘোষণা করা হয়েছে। বাড়ানো হয়েছে উর্ধসীমা। বেসরকারি সংস্থায় কর্মরত কর্মচারীদের কথা ভেবে এই সিদ্ধান্ত। অন্যদিকে আগামী মাস অর্থাৎ ১লা এপ্রিল থেকে কোন পণ্যের দাম বাড়বে বা কম হবে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

দাম বাড়ছে কয়েকটি জিনিসের
২০২৩-২৪ এর নির্মলার বাজেট অনুযায়ী, আগামীকাল শনিবার থেকে সিগারেট, রুপো, আর্টিফিশয়ল গয়না, সোনার বার দিয়ে তৈরি জিনিসপত্র, প্ল্যাটিনাম, বৈদ্যুতিক রান্নাঘরের চিমনি, আমদানি করা খেলনা এবং সাইকেল এবং আমদানি করা ইলেকট্রনিক গাড়ির দাম বাড়বে। এছাড়াও একাধিক সংস্থা গাড়ির দাম নতুন অর্থবছর থেকে বাড়াতে চলেছে। বাজেটে ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট সিগারেটের উপর শুল্ক ১৬ শতাংশ বৃদ্ধি করা হবে। এছাড়াও সোনার বার কিংবা প্ল্যাটিনামের তৈরি রত্ন এবং গহনার উপর শুল্ক, রুপোর বার কিংবা জিনিসপত্রের আমদানি শুল্ক এবং পিতল এবং অন্যান্য কৃত্রিম জিনিসের দাম বৃদ্ধিরও ঘোষণা করা হয় বাজেটে।

রান্নার চিমনির দাম বাড়ছে
অন্যদিকে রান্নার চিমনি আমদানি শুল্ক 7.5 শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে দেওয়া হয়েছে। যার ফলে চিমনির দাম আরও বেড়ে যাবে। ইলেকট্রিন যান, গাড়ি, মোটরবাইক আমদানির ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। ৬০ শতাংশের থেকে ৭০ তাংশ কর দিতে হবে। ফলে সসমস্ত জিনিসের দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর ফলে চাপ মধ্যবিত্তের উপর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

একাধিক জিনিসের দাম কমছে
বাজেট অনুযায়ী, ভারতে তৈরি মোবাইল, টেলিভিজন, লিথিয়াম আয়ন ব্যাটারি, ভারতে তৈরি ইলেকট্রিক বাইক, ক্যামেরা লেন্স। ভারতে তৈরি খেলনা-সাইকেলের দাম সস্তা হবে। এমনকি গিত বছরের তুলনায় হিরে আরও সস্তা হবে বলে জানা যাচ্ছে। মূলত মেড ইন ইন্ডিয়া জিনিসপত্র যাতে বেশি মাত্রায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেজন্যেই এই ব্যবস্থা। এছাড়াও দেশীয় সংস্থাগুলিও এর মাধ্যমে উৎসাহিত হবে বলে মনে করছে সরকার।

গুরুত্বপূর্ণ তথ্য-
আগামীকাল ১লা এপ্রিল থেকে টেলিভিশনে দাম অনেকটাই কম হবে। ওপেন সেল টেলিভিশন প্যানেল যন্ত্রাংশের শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২.৫% করা হয়েছে। লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির ক্ষেত্রে একাধিক জন্ত্রাংশ আমদানি শুল্কে ছাড়ের কথা বলা হয়েছে। আর তা ১লা এপ্রিল থেকে কার্যকর করা হবে। আর এতে ভারতের মাটিতে তৈরি ইলেকট্রনিক গাড়ির দামকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ক্যামেরা লেন্স, মোবাইল ফোনের জন্ত্রাংশে শুল্কে একাধিক ছাড়ের কথা বলা হয়েছে। যার ফলে মোবাইল ফোন সস্তা হবে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications