Free LPG Cylinder: এবার থেকে বছরে দু'বার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার! প্রকল্প শুরু দীপাবলি থেকে
এবার আরও একটি উপহার পেতে চলেছেন সাধারণ মানুষ। সরকার দীপাবলিতে বিনামূল্যে ২ টি সিলিন্ডার দেওয়ার প্রকল্প শুরু করতে চলেছে। প্রসঙ্গত বলে রাখা ভাল উত্তর প্রদেশের বিজেপি নির্বাচনের সময় ইস্তেহারে মহিলাদের জন্য ২ টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলেছিল। যা এবারের দীপাবলিতে শুরু হতে চলেছে।
উত্তর প্রদেশের মুখ্যসচিব এই প্রকল্প সম্পর্কিত প্রস্তাব নিয়ে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে, যাতে এই প্রকল্পটি তাড়াতাড়ি শুরু করা যায়।

এবারের দীপাবলিতে উজ্জ্বলা প্রকল্পের অধীন সুবিধাভোগীদের বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়া হবে এবং হোলিতে আরেকটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এব্যাপারে যোগী সরকার প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
উত্তর প্রদেশে উজ্জ্বলা প্রকল্পের অধীনে এক কোটি পঁচাত্তর লক্ষ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এবার দীপাবলি উপলক্ষ্যে প্রথমবার সরকার গ্যাস সিলিন্ডারের টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। এই টাকা ডিবিটির মাধ্যমে গ্যাস সংযোগধারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
লখনৌতে মুখ্যসচিবের সভাপতিত্বে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাবে শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হবে এহং দীপাবলির আগেই তা সম্পন্ন করা হবে। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের জনকল্যাণমূলক ইস্তেহারে দীপাবলি ও হোলিতে মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিল। এই প্রকল্প বাস্তবায়িত করতে বাজেটে ৩৩০১.৭৪ কোটি টাকা রাখা হয়েছে।
এর আগে উৎসবের মরসুমে উজ্জ্বলা গ্রাহকদের স্বস্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ওনামের সময় কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এলপিজির ভর্তুকি ২০০ টাকা বাড়িয়েছিল।












Click it and Unblock the Notifications