কোন দেশ কবে প্রথম জিএসটি চালু করে সেই ইতিহাস জানেন কি

এই মুহূর্তে বিশ্বের ১৬০টির মতো দেশে জিএসটি চালু রয়েছে। তবে জানেন কি, বিশ্বে প্রথম কোন দেশে জিএসটি চালু হয়?

স্বাধীনতার ৭০ বছর পরে ভারতে আগামী ১ জুলাই থেকে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর চালু হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কিছুদিন আগেই তা ঘোষণা করেছেন। ফলে শুক্রবার মাঝরাতে সংসদে বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে এই নতুন কর ব্যবস্থাকে সারা দেশে বলবৎ করা হবে। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে]

ভারতে এই কর ব্যবস্থা চালু হলে এক নতুন পথ চলা শুরু হবে। এই মুহূর্তে বিশ্বের ১৬০টির মতো দেশে জিএসটি চালু রয়েছে। সেই তালিকায় ঢুকে যাবে ভারতের নামও। [আরও পড়ুন : জিএসটি চালুর পর অনলাইন কেনাকাটা করতে সমস্যায় পড়বেন, জেনে নিন কীভাবে]

কোন দেশ কবে প্রথম জিএসটি চালু করে সেই ইতিহাস জানেন কি

তবে জানেন কি, বিশ্বে প্রথম কোন দেশে জিএসটি চালু হয়? ফ্রান্সে ১৯৫৪ সালে প্রথম জিএসটি চালু হয়। তারপরে ধীরে ধীরে সত্তর ও আশির দশকে জার্মানি, ইতালি, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ জিএসটি চালু করে।

চিন ১৯৯৪ সালে ও রাশিয়া ১৯৯১ সালে জিএসটি চালু করে। এদিকে সৌদি আরবের মতো দেশ ২০১৮ সালে জিএসটি বলবৎ করবে বলে পরিকল্পনা করেছে।

ভারতে ৮০-৯০ শতাংশ পণ্য জিএসটির অধীনে রয়েছে যেগুলি করের আওতায় আসবে। অত্যাবশ্যকীয় ও ভোগ্যপণ্যের বেশিরভাগই কর হীন অথবা ৫ শতাংশ করের আওতায় রয়েছে। জিএসটি চালু হলে বর্তমানে ১৬ ধরনের করের পরিবর্ত হবে। তার মধ্যে ৭টি কেন্দ্রীয় কর, একটি পরিষেবা কর ও ৯টি রাজ্য কর রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+