জানেন কি ৪ রকমের আধার কার্ড রয়েছে? একনজরে বৈশিষ্ট্যগুলি

জানেন কি ৪ রকমের আধার কার্ড রয়েছে? একনজরে বৈশিষ্ট্যগুলি

এই মুহূর্তে সারা দেশে কারও পরিচয় প্রকাশের ক্ষেত্রে আধার কার্ড (aadhaar card) অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার কার্ড ছাড়া কোনও কাজ করাই কঠিন। আধার কার্ডের বিশেষ বৈশিষ্টের কারণে অন্য সব পরিচয় পত্র (identity card) যেমন রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে তা আলাদা। এখানে বায়োমেট্রিক তথ্য রয়েছে। এখানে প্রতিটি নাগরিকের হাতের আঙুলের ছাপ এবং চোখের রেটিনা স্ক্যান করা থাকে।

সব কাজেই আধার মাস্ট

সব কাজেই আধার মাস্ট

ছোটদের স্কুলে ভর্তি হোক কিংবা কলেজে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে কিংবা হোটেল বুকিং-এর সময়, কোনও সম্পত্তি কেনার ক্ষেত্রে এবং বিনিয়োগের ক্ষেত্রেও আধার কার্ড মাস্ট। আধার কার্ডে দেশের প্রত্যের নাগরিকের নাম, বাবার নাম কিংবা স্বামীর নাম, ছবি থেকে জন্ম তারিখ এবং একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। দেশে আধার কার্ড ইস্যু করে থাকে আলাদ একটি সংস্থা, যার সংক্ষেপে নাম হল ইউআইডিএআই।

আধার চিঠি

আধার চিঠি

ইউআইডিএআই প্রত্যেক নাগরিকের বাড়িতে আধার চিঠি পাঠিয়ে থাকে। এর মধ্যে থাকে আধার কার্ড। যেখানে কোনও এক ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য রেকর্ড করা থাকে। ইউআইডিএআই কোন ফি না নিয়েই প্রথম আধার কার্ডটি নির্দিষ্ট ঠিকানায় পাঠায়।

 এম-আধার কার্ড

এম-আধার কার্ড

এম আধার কার্ড হল মোবাইল আধার কার্ড। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আধার কার্ডের সফট কপি সুরক্ষিত অবস্থায় রাখা যায়। যে কোনও ব্যক্তি গুগল প্লে স্টোর থেকে নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোড করে সুবিধা পেতে পারেন। সেখানেই আধার কার্ড সংরক্ষণ করা যায়। আধার কার্ডে যে কোনও ধরনের সংশোধন হলে এম আধার কার্ডে স্বয়ংক্রিয়ভাবে তা আপডেট হয়ে যায়।

পিভিসি আধার কার্ড

পিভিসি আধার কার্ড

পিভিসি আধার কার্ড ব্যাঙ্কের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মতো হয়। এই আধার কার্ডে একটি ডিজিটাল কিউ আর কোড থাকে, যেখানে কোনও ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য থাকে। কোনও ব্যক্তি ৫০ টাকা ফি ইউআইডিএআই কর্তৃপক্ষকে অনলাইনে দিয়ে, এই কার্ডের অর্ডার দিতে পারেন। এই কার্ডের সুবিধা হল, তা বৃষ্টিতে ভিজলেও কোনও ক্ষতি হয় না।

ই-আধার কার্ড

ই-আধার কার্ড

ই-আধার কার্ড হল আধার কার্ডের ইলেকট্রনিক সংস্করণ। এই কার্ডেও সুরক্ষিত কিউআর কোড রয়েছে। যা স্ক্যান করে তথ্য পাওয়া যায়। এই কার্ডটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত। আধার কার্ড সুরক্ষিত রাখতে ইউআইডিএআই মাস্কড ই-আধার কার্ডও ইস্যু করে থাকে। এই আধার কার্ডে ১২ টি সংখ্যার মধ্যে শুধুমাত্র শেষ চারটি সংখ্যার উল্লেখ থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+