বদলে গেল জোম্যাটোর নাম, নতুন কী পরিচয়ে ডাকা হবে খাবার ডেলিভারি সংস্থাকে?
বর্তমানে ব্যস্ততার দুনিয়ায় চটজলদি খাবার খেতে কে না চান! বিশেষত হোটেল বা রেস্তোরাঁর ফাস্টফুডের উপর বাতি আকর্ষণ থাকে সবার। কিন্তু কাজের মাঝে কিংবা ব্যস্ততার জন্য রেস্তোরাঁ গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে খাবার আনতে সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয়। একই সঙ্গে অসুবিধাও হয়।
তাই গ্রাহকদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে বিভিন্ন খাদ্য সরবরাহকারী সংস্থা। মাত্র মোবাইলের একটি ক্লিকেই বাড়ির দোরগোড়ায় চলে আসে পছন্দমত যে কোনও খাবার। তাই এখন জোম্যাটোর মতো অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে।

দীর্ঘদিন ধরে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে পছন্দ মতো অর্ডার করা খাবার পৌঁছে দিয়ে এসেছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। কিন্তু এবার বদলে গেল জনপ্রিয় এই সংস্থার নাম! ৬ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার, সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবার থেকে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর নাম বদলে রাখা হল ইটারনাল। এই নতুন নামে শিলমোহর দিয়েছে কোম্পানির বোর্ড।
গ্রুপ সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল জানিয়েছেন, সংস্থার পক্ষ থেকে ব্লিঙ্ক-ইট অধিগ্রহণের পরেই নাম পরিবর্তন করার চিন্তাভাবনা শুরু করে দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বর্তমানে নাকি বেশ লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে এই সংস্থা।
জানা গিয়েছে, চলতি অর্থ বর্ষে জোম্যাটোর কর পরবর্তী মুনাফা ৫৭ শতাংশ কমে ৫৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই সময়ের ১৩৮ কোটি টাকা থেকে বেশ কিছুটা কমে গিয়েছে। বর্তমানে বাজারে জোম্যাটোর মোট চারটি ব্র্যান্ড রয়েছে। আর তাই ম্যানেজমেন্ট চাইছে গোটা ব্যবসাকে নির্দিষ্ট কোম্পানির একই ছাতার তলায় আনা হোক।
আপাতত ইটারনাল একটি অভ্যন্তরীণ নাম থাকবে। অফিসের মধ্যে এই নাম ব্যবহার শুরুও করে দিয়েছে সংস্থা। শীঘ্রই সেই নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কোম্পানির বোর্ড নাম পরিবর্তনের অনুমোদন দিলেও, এখন সংস্থা তাদের শেয়ার হোল্ডারদের নাম পরিবর্তনের জন্য সবুজ সংকেতের অপেক্ষা করবে বলেই জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications