Home Canteen Business: বাড়ির রান্নাঘর থেকেই শুরু হোক প্রথম ব্যবসা! প্রথম মাসেই দেখুন লাভের মুখ
Home Canteen Business: কাজের চাপে সবসময় রান্না করে ওঠা সম্ভব হয় না! কিন্তু ঘরোয়া খাবারের চাহিদা সবসময় থাকে। আর তা অফিসেই হোক কিংবা বাড়িতে। তবে রেস্তোরা (Food Business) থেকে সবসময় ঘরোয়া খাবার সম্ভব হয়ে ওঠে না। সেখানে বাড়িতে রান্না করা খাবারের চাহিদা রয়েছে।আর তা মেটাতে ক্রমশ হোম ক্যান্টিনের চাহিদা বাড়ছে।
ব্যবসা করার যদি মানসিকতা থাকে তাহলে অল্প বিনিয়োগে শুরু করতেই পারেন হোম ক্যান্টিন বিজনেস (Home Canteen Business)। খুব অল্প দিনেই লাভ এই ব্যবসা করে তুলতে পারবেন। কিন্তু (How to Start Home Canteen Business) কীভাবে শুরু করবেন এই ব্যবসা? আর সেই ধারনাই এই প্রতিবেদনে তুলে ধরা হল।

হোম ক্যান্টিন বিজনেস
হোম ক্যান্টিন বিজনেস (Home Canteen Business) অল্প বিনিয়োগেই শুরু করা যায়। যে ভাবে মূল্যবৃদ্ধি ঘটছে তাতে শুধু চাকরির বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় দ্বিতীয় কোনও জায়গা থেকেও একটা রোজগারের পথ খোঁজেন অনেকেই। বিশেষ করে মহিলারা যারা বাড়িতে থেকে সংসার সামলান তাঁরা অবসর সময় হোম ক্যান্টিন (Home Canteen Business Idea) চালু করে মোটা রোজগার করতেই পারেন। তবে খাবারের স্বাদ ঠিক রাখাটা খুব প্রয়োজন।

কীভাবে শুরু করবেন
ভাবলেই তো হল না! শুরুটা (Home Canteen Business) করতে হবে। কিন্তু কীভাবে? হোম ক্যান্টিন ব্যবসা এই মুহূর্তে অন্যতম লাভজনক ব্যবসা। বিশেষ করে আজকের দিনে স্বামী-স্ত্রী দুজনেই চাকরিতে ব্যস্ত। খাবার তৈরি করার সময় নেই। আর এমনই ক্রেতাদের টার্গেট করে ব্যবসা (Consumer) শুরু করতে হবে। পাশাপাশি অফিসগুলিও খুলতে শুরু করেছে নতুন করে। তেমন কিছু অফিসের স্বঙ্গে যোগাযোগ করে ক্যান্টিন খোলা যেতে পারে। বাড়ি থেকে রান্না করে বিক্রি করতে পারেন। তবে মেনু নির্ধারণ করাটাও গুরুত্বপূর্ণ একটা দিক এই ব্যবসায়। মোটামুটি মধ্যবিত্তের আওতার মধ্যে খাবারে দাম রেখে বিক্রি করলে বিজনেস চালাতে খুব একটা সমস্যা হবে না।

কীভাবে ব্যবসা বাড়াবেন
প্রথমে ছোট করে শুরু করলেও সবাই চায় ব্যবসা শুরু করতে। তবে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে Food Quality খুবই গুরুত্বপূর্ণ। আর তা যদি ঠিক থাকে তাহলে ক্রেতারাও আপনার সঙ্গেই থাকবে। ফলে ধীরে ধীরে ব্যবসা বাড়ানোর ভাবতেই পারেন। একাধিক অ্যাপ রয়েছে। তার মাধ্যমে ফুড ডেলিভারি শুরু করতেই পারেন। বর্তমানে ক্লাউড কিচেন খুবই জনপ্রিয় হচ্ছে। সেই বিষয়টিকে মাথায় রেখে কাজ শুরু করতে পারেন। পাশাপাশি নিজস্ব ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেও ধীরে ধীরে ব্যবসা বাড়ানো যেতে পারে।












Click it and Unblock the Notifications