Economic Survey 2025: অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন নির্মলা! বাজেটের আগেই বড় ইঙ্গিত, জানেন কেমন থাকবে GDP
Economic Survey 2025: রাত পোহালেই অর্থ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman)। তার আগে আজ শুক্রবার ইকোনমিক সার্ভে অর্থাৎ আর্থিক সমীক্ষা পেশ করলেন তিনি। নিয়ম মেনেই বাজেটের আগের দিন এই সমীক্ষা পেশ করা হয়। যেখানে আগামী অর্থ বছরে দেশের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে সেই সংক্রান্ত ইঙ্গিত থাকবে।
সেই মতো ভারতের জিডিপি বৃদ্ধির হার ২০২৬ অর্থ বছরে 6.3% থেকে 6.8% এর মধ্যে হবে বলে ইঙ্গিত অর্থনৈতিক সমীক্ষায়। যা দেশের অর্থনীতির (Economic Survey 2025) জন্যে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই দর গত চার বছরের সর্বনিম্ন বলে উল্লেখ। বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২২ জুলাই যে অর্থনৈতিক সার্ভে পেশ করা হয় সেখানে চলতি অর্থ বছরে ডিজিপি গ্রোথ রেট 6.5 শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত থাকবে বলে অনুমান করা হয়।

এদিন সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষায় (Economic Survey 2025) একাধিক গুরুত্বপূর্ণ তিথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে দেশের কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে। যে ট্রেন্ড ধরা হয়েছিল। এর থেকে অনেকটাই উপরে রয়েছে তা। এছাড়াও শিল্প সেক্টর, কর্মসংস্থান সবক্ষেত্রের কথাউ এদিন তুলে ধরা হয়েছে নির্মলা সীতারমনের এদিন পেশ করা অর্থনৈতিক সমীক্ষায়। শুধু তাই নয়, চতুর্থ ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হয়েছে।
শুধু তাই নয়, সবজির দাম অনেকটাই কমেছে। আর তাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি বিশ্বে খাদ্যপণ্যের দাম কমবে বলেও আশা করা হয়েছে। যার প্রভাব ভারতে পড়বে বলেও আশা (Economic Survey 2025)।
বলে রাখা প্রয়োজন, এদিন দেশের অর্থনীতি নিয়ে মোদী সরকারের প্রশংসা শোনা যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যে। তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে ভারত দ্রুতগতিতে উপরের দিকে উঠে আসছে। দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মোদী সরকার। একেবারে ৩ গুণ গতিতে কাজ করছে বলেও এদিন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের উন্নয়নে যেভাবে কাজ হচ্ছে তা এদিন তুলে ধরেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications