বাজেট পেশের আগে 'হালুয়া' অনুষ্ঠান সারলেন জেটলি, জানেন এটার গুরুত্ব কি
শনিবার সংসদে প্রথামতো হালুয়া অনুষ্ঠান সারলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
আগামী ২৯ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। তারপরে ফেব্রুয়ারির ১ তারিখে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার আগে শনিবার সংসদে প্রথামতো হালুয়া অনুষ্ঠান সারলেন তিনি।

নর্থ ব্লকে এই অনুষ্ঠান করা হয়। প্রতিবছর বাজেটের কাগজ ছাপার আগে এই অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানের পরই বাজেটের ডকুমেন্ট ছাপতে চলে যায়।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজেট প্রস্তুতির গোপনীয়তা রক্ষা করার প্রথা চলছে। একটি বড় কড়াইয়ে এই হালুয়া বা সুজি তৈরি করা হয় ও পরে তা মন্ত্রকের সমস্ত কর্মী ও আমলাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
শনিবারের অনুষ্ঠানে অর্থমন্ত্রী অরুণ জেটলি ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা অরবিন্দ সুব্রহ্মণ্যম, অর্থনৈতিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ, অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা ও অন্যান্যরা।
বাজেট পেশের দিন অর্থমন্ত্রকের সমস্ত কর্মী ও আমলা যারা বাজেট পেশের সঙ্গে জড়িত, তাদের একটি ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সংসদের হলে বাজেট পেশ না হওয়া পর্যন্ত তাঁরা একটি ঘরেই আটকে থাকেন। পরে তাদের বের করা হয়। বাজেট পেশ তাঁরা ঘরের মধ্যে টিভিতে দেখেন।












Click it and Unblock the Notifications