বাজেটে আপনার আয় বাড়িয়ে দিতে পারেন জেটলি, জেনে নিন কীভাবে

পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অরুণ জেটলি কেমন বাজেট পেশ করেন সেদিকে অনেকেরই নজর থাকবে।

২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মধ্যবিত্ত শ্রেণি এই বাজেট থেকে বিশেষ উপকৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দেশের কৃষক শ্রেণিও নানা স্কিমে ছাড় পেতে পারে। এর আগে নরেন্দ্র মোদী বলেছেন, ১৯৬১ সালের আয়কর আইনের পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে। তা এবার বদলানো প্রয়োজন। সেই পথে হেঁটেই অরুণ জেটলি কেমন বাজেট পেশ করেন সেদিকে অনেকেরই নজর থাকবে।

আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধি

আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধি

অর্থমন্ত্রকের কাছে সুপারিশ রয়েছে আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২.৫ লক্ষ থেকে বাড়িয়ে যদি ৫ লক্ষ নাও করা হয়, তাহলেও যেন অন্তত ৩ লক্ষ করে দেওয়া হয়। আগের বছরে সেই ঊর্ধ্বসীমা না বাড়িয়ে আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে দেন জেটলি।

ট্যাক্স সেভিংস স্কিমে সীমা বাড়ানো

ট্যাক্স সেভিংস স্কিমে সীমা বাড়ানো

কর বাঁচানো বিভিন্ন স্কিম যেমন ইপিএফ, পিপিএফ, এলআইসি, এনএসসি, এএসএসএসে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত রাখলে কর দিতে হয় না। এবছর সেটা বাড়িয়ে ২ লক্ষ টাকা করে দেওয়া হতে পারে।

মেডিক্যালের খরচের সীমা বাড়তে পারে

মেডিক্যালের খরচের সীমা বাড়তে পারে

মেডিক্যাল অ্যালাউন্স ও ট্রাভেল অ্যালাউন্সের সীমা এবারের বাজেটে বাড়িয়ে দিতে পারে সরকার। মেডিক্যালের খরচ হিসাবে বছরে ১৫ হাজার টাকা ও মাসে ১৬০০ টাকা ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয়। সেটা এবার বাড়তে পারে।

স্বাস্থ্য বীমা পলিসিতে ছাড়

স্বাস্থ্য বীমা পলিসিতে ছাড়

নতুন বাজেটে স্বাস্থ্য বীমা পলিসিতে বড় ছাড় দিতে পারে কেন্দ্র। বর্তমান নিয়ন অনুসারে কেউ মেডিক্যাল ইনস্যুরেন্স পলিসি নিলে বছরে ৫০ হাজার টাকা ছাড় পান। বদলে নিজের সঙ্গে বাবা-মা, স্ত্রী ও সন্তানদের বীমা পান। সেটার সীমাই বাড়তে পারে।

করমুক্ত গ্র্যাচুইটি

করমুক্ত গ্র্যাচুইটি

আগামী বাজেট সেশনে 'পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যামেন্ডমেন্ট বিল ২০১৭' পাশ হতে পারে। তা পাশ হলেই সংগঠিত ক্ষেত্রের চাকুরেদের ২০ লক্ষ টাকা করমুক্ত গ্র্যাচুইটির স্বপ্ন পূরণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+