Flipkart Black Friday Sale: কমে গেল হাজার হাজার টাকা! অনলাইনে Ather Rizta বিক্রি হচ্ছে সবথেকে কমে
Flipkart Black Friday Sale: ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়ার! ঠান্ডা পড়ছে। দুষণ রীতিমত বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দিল্লি, কলকাতা সহ একাধিক মেট্রো শহরে। পরিস্থিতি সামাল দিতে জারি করা হচ্ছে একাধিক বিধি নিষেধ। রাস্তায় বেরিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আর এই সমস্যা থেকে মুক্তি দিতে Black Friday Sale এনেছে Flipkart!
বিশেষ করে একেবারে পরিবে বান্ধব ইলেকট্রিক স্কুটার এবং বাইকের জন্য এই অফার দিচ্ছে সবথেকে বড় এই ই-কর্মাস সাইট। ফলে আকর্ষণীয় ছাড়ে Flipkart থেকে ইভি কিনতে পারবেন। বিশেষ করে Black Friday Sale-এ Rizta এর উপর দারুণ অফার দেওয়া হয়েছে।

- Flipkart Black Friday Sale: আকর্ষণীয় অফার'
Ather Energy এর অন্যতম বিক্রিত ই-স্কুটার Rizta। ফিচার এবং মাইলেজ দারুণ। শুধু তাই নয়, একটা বড় পরিবারের কথা মাথায় Ather Rizta ডিজাইন করা হয়েছে। Flipkart Black Friday Sale এ এই স্কুটারের 2.9 kWh মডেলের দাম পড়বে মাত্র 1,01,693 টাকা। এই অফারে গ্রাহকরা ১০,০০০ টাকা বা তার বেশি মূল্যের যে কোনও পণ্যে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এখানেই শেষ নয়, গ্রাহকরা অতিরিক্ত আরও ৬ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
যদি নগদে না হয়, তাহলে EMI অপশনে যদি কিনতে তাহলেও আকর্ষণীয় অফার পাবেন। Ather Energy এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও এই মডেল কিনতে পারবেন। সেক্ষেত্রে দাম পড়বে 1.10 লাখ টাকা (এক্স শোরুম)। যা কিনা Flipkart এর থেকে অনেক বেশি (Flipkart Black Friday Sale)।
- Flipkart Black Friday Sale: Ather Rizta এর ফিচার এবং স্পেসিফিকেশন
Ather Rizta এর 2.9 kWh এর ভেরিয়েন্টে 5.7 bhp পাওয়ার এবং 22 Nm পর্যন্ত টর্ক জেনারেট হয়। সংস্থার তথয অনুসারে এই স্কুটার প্রতি ঘণ্টায় ৮০ কিমি পর্যন্ত ছুটতে পারে। সবথেকে বড় ব্যাপার মাত্র 4.7 সেকেন্ডে প্রতি ঘণ্টা 0-40 কিমি পর্যন্ত গতি ধরতে পারে Ather Rizta। স্কুটারটির IDC রেঞ্জ ১২৩ কিমি এবং এটি মাত্র ৮ ঘন্টা ৩০ মিনিটে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। ফলে সমস্যার মধ্যে কখনই পড়তে হবে।
অনলাইনে অর্থাৎ Flipkart শুধু Ather Rizta নয়, একাধিক ই বাইক কিংবা স্কুটারের উপর বিপুল ছাড় দেওয়া হচ্ছে। বিস্তারিত দেখেই কিনুন। অ্যামাজন থেকেও কেনার সুযোগ আছে।












Click it and Unblock the Notifications