SBI-এ ফিক্সড ডিপোজিট! অমৃত কলস-এ দুর্দান্ত রিটার্ন, সময়সীমা সীমিত
বাজারা বিভিন্ন আর্থিক সংস্থার ফিক্সড ডিপোজিট রয়েছে। তবে এখানে এসবিআই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে বড় সুদ দেওয়ার কথা জানিয়েছে।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই নতুন একটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। এখানে সাত শতাংশের বেশি হারে সুদ দেওয়া হচ্ছে। ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন একটি ফিক্সড ডিপোজিটও চালু করেছে তারা। প্রসঙ্গত বলে রাখা ভাল আরবিআই রেপো রেট বাড়ানোর পরে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে।

এসবিআই-এর অমৃত কলস
এসবিআই-এর নতুন ফিক্সড ডিপোজিট স্কিমের নাম অমৃত কলস ডিপোজিট স্কিম। এই স্কিমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুদের হার ৭.১০ শতাংশ আর প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ০.৫০ শতাংশ বেশি আর্থাৎ ৭.৬০ শতাংশ। টাকা রাখতে হবে ৪০০ দিনের জন্য।

৩১ মার্চ পর্যন্ত সময়
এসবিআই-এর অমৃত কলস স্কিমটি শুরু করা হয়েছে ২০২৩-এর ১৫ ফেব্রুয়ারি থেকে। তবে এর সময়কাল ৩১ মার্চ পর্যন্ত। এই স্কিমে বিনিয়োগের সময়কাল ৪০০ দিন।

১ লক্ষ টাকায় বার্ষিক সুদ
যদি কোনও সাধারণ বিনিয়োগকারী অমৃত কলস-এ ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁরা বার্ষিক সুদ পাবেন ৮.০১৭ টাকা। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাবেন ৮,৬০০ টাকা।

সুদের হার বাড়িয়েছে এসবিআই
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়ানোর পরে এসবিআইও স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ২ কোটি টাকার কম স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট থেকে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। নতুন সুদের হার চালু হয়েছে ২০২৩-এর ১৫ ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার আরও কিছুটা বেশি। এসবিআই দুই বছর থেকে তিন বছরের কম সময়ের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭ শতাংশ।

১ বছর থেকে ১০ বছর পর্যন্ত সুদের হার
৭ থেকে ৪৫ দিন মেয়াদি স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৩ শতাংশ। ৪৬ থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতের সুদের হার ৪.০৫ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিনের এফজির সুদের হার ৫.২৫ শতাংশ। ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডির জন্য সুদের হার ৫.৭৫ শতাংশ। এসবিআই ৩ থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৬.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আরবিআই তাদের দ্বিমাসিক মুদ্রানীতির পর্যালোচনায় ঋণের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে গত বছরের মে মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বল্প মেয়াদি ঋণের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications