Fixed Deposit Scheme: এফডিতে সর্বোচ্চ ৯.১০ শতাংশ সুদ! দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক

আরবিআই রেপো রেটের কোনও পরিবর্তন করেনি। কিন্তু এক বেসরকারি ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বাড়িয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৯.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ জনগণকে ৪ শতাংশ থেকে ৮.৬০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

যে ব্যাঙ্ক এই সুদ দিচ্ছে, তা হল সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। বেসরকারি ছোট ব্যাঙ্ক হলেও এই ব্যাঙ্ক চলে অন্য ব্যাঙ্কের মতোই রিজার্ভ ব্যাঙ্কের নজরদারিতে। আর নিয়ম কানুনও অন্য ব্যাঙ্কের মতোই।

Fixed Deposit Scheme

ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে এই সুদের হার ২ কোটি টাকার নিচে জমার ক্ষেত্রে পাওয়া যাবে। বিভিন্ন ব্যাঙ্ক ও এনবিএফসিগুলি ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে। সেরকমই সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ২-৩ বছরের মধ্যে এফডির ওপরে প্রবীণ নাগরিকজের জন্য ৯.১০ শতাংশ সুদ দিচ্ছে। এক্ষেত্রে সাধারণ গ্রাহকরা ৮.৬ শতাংশ হারে সুদ পাবেন।

Fixed Deposit Scheme

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে ৪.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে। ১৫-৪৫ দিনের জন্য সুদের বার ৪.৭৫ শতাংশ। ৪৬-৯০ দিনের এফডি-তে সুদের হার ৫ শতাংশ। ৯১ দিন থেকে ৬ মাসের জন্য সুদের হার ৫.৫০ শতাংশ। ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত সুদের হার ৬ শতাংশ। নয় মাস থেকে ১ বছরের কম মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার ৬.৫০ শতাংশ।

একবছর থেকে ১৫ মাসের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮.৭৫ শতাংশ। ১৫ মাস থেকে ২ বছর মেয়াদে সুদের হার ৯ শতাংশ। দুই বছরের বেশি কিন্তু ৩ বছরের কম সময়ের জন্য সুদের হার ৯.১০ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+