পেনশনভোগীদের জন্য শীঘ্রই এক পোর্টালে একাধিক পরিষেবা! সুবিধার পিছনে ৫ টি বিষয় অবশ্যই জানতে হবে
পেনশনভোগীদের জন্য শীঘ্রই এক পোর্টালে একাধিক পরিষেবা! সুবিধার পিছনে ৫ টি বিষয় অবশ্যই জানতে হবে
পেনশনভোগী (pensioner) এবং প্রবীণ নাগরিকদের (senior citizen) জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য এক জানালা পোর্টালের (One window portal) কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এই পোর্টাল শুধুমাত্র পেনশনভোগী কিংবা তাদের সংগঠনগুলির সঙ্গে সংযোগ রক্ষাই নয়, তাদের পরামর্শ এবং অভিযোগগুলিতেও নজর দেবে।

প্রবীন নাগরিকদের জন্য এক জানালা বন্দোবস্ত
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই পেনশন পোর্টালের উদ্দেশ্য হল, পেনশনভোগীদের জন্য এক জানালা বিশিষ্ট ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা। বিভিন্ন জায়গায় গিয়ে অভিযোগ জানানো নয়, এবার একজায়গাতেই অভিযোগ জানিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রকের বকেয়া পেনশন, পেনশনের অনুমোদন এবং তা দেওয়ার ক্ষেত্রে সম্পর্ক যুক্ত বিভিন্ন মন্ত্রক এই সিস্টেমে যুক্ত থাকবে। অভিযোগ পাওয়ার পরে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে তা পাঠিয়ে দেওয়া হবে।

অবসরপ্রাপ্তদের মর্যাদার দেওয়ার চেষ্টা
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পেনশনারদের অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনার জন্য স্কোভা হল একটি দরকারি প্ল্যাটফর্ম। নির্দিষ্ট কোনও পেনশনভোগী কিংবা পেনশনভোগীদের কোনও অসুবিধা তুলে ধরতে স্কোভা অ্যাসোসিয়েশনকে সুযোগ দেবে। যা সরাসরি নির্দিষ্টমন্ত্রক কিংবা দফতরে পৌঁছে যাবে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মীদের জ্ঞান, অভিজ্ঞতা এবং প্রচেষ্টার ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। যা পেনশন বিভাগের দক্ষতা আরও বাড়াতে পারে।

এখন ঘর থেকেই লাইভ সার্টিফিকেট জমার সুবিধা
এর আগে ২০১৪ সালে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য জীবন প্রমাণ পোর্টাল চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি পেনশনভোগীদের সুবিধা দেওয়া উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
তিনি আরও বলেছেন, এখন দেশের একশটি শহরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ঘরের দরজায় গিয়ে লাইফ সার্টিফিকেট জমার সুবিধা দিচ্ছে। লাইফ সার্টিফিকেট জমা দিতে ফেস অথেন্টিকেশন প্রক্রিয়া চালু করা হয়েছে ২০২১-এর ২৯ নভেম্বর থেকে।

এক জানালা পোর্টাল নিয়ে যে পাঁচটি বিষয় অবশ্যই জানতে হবে
- ব্যক্তিগতভাবে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে না গিয়ে এক জানালার পোর্টালের মাধ্যমে পেনশনভোগীরা তাদের অভিযোগ উত্থাপন এবং সমাধান করতে পারবেন।
- পোর্টালটি সারা দেশে পেনশনভোগী এবং তাদের সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ অবিচ্ছিন্ন যোগাযোগ করতে সক্ষম হবে।
- এই ব্যবস্থায় পেনশনভোগীদের ইনপুট, পরামর্শ এবং দ্রুত অভিযোগের নিরসন করবে।
- বকেয়া পেনশনের প্রক্রিয়াকরণ, তার অনুমোদন এবং বিতরণের জন্য যেসব মন্ত্রক যুক্ত, তাদের সবাই এই একই পোর্টালে যুক্ত থাকবে।
- পেনশনভোগীদের পাশাপাশি নোডাল অফিসাররা অভিযোগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার অবস্থান জানতে পারবেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications