Post Office Savings Scheme: আপনার সন্তানের জন্য পাঁচটি পোস্ট অফিস সেভিংস স্কিম
Post Office Savings Scheme: প্রত্যেক বাবা-মা চান সন্তানদের তাদের মতো কষ্ট করতে যেন না হয়। সেই জন্য ভাল শিক্ষা দেওয়া থেকে ভাল আর্থিক অবস্থা রেখে দেওয়ার চেষ্টা করেন। সুযোগ যাঁদের আছে তাঁদের উপায়ও বেশি। আর যাঁদের সুযোগ কম তাঁরা অন্তত কিছু টাকা বাঁচাতে চেষ্টা করেন ভবিষ্যতের জন্য। অনেকে মনে করেন, তাঁদের সন্তানের জন্মের সময় থেকেই যেন তারা কোনও সঞ্চয় প্রকল্পে যোগদান করেন।
সন্তান যদি মেয়ে হয়, তাঁর জন্য পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে। যার সুদের হার লোভনীয় (৮%)। অন্যদিকে সন্তান যদি ছেলে হয়, তাদের জন্য আলাদা করে না হলেও, পাঁচটি স্কিম রয়েছে, যেখান থেকে সুবিধা পেতে পারেন।

১) কিষাণ বিকাশ পত্র:
দেশের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য একটি উপযুক্ত স্কিম। এটিকে শিশুদের স্ব মেয়াদী পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প হিসেবে ধরা যেতেই পারে। তবে ১৮ বছর পূর্ণ করেছেন এমন কেউ এই প্রকল্পে অংশ নিতে পারেন। আর বয়স ১৮-র কম হলে পরিবারের সদস্যদের নামে কিষাণ বিকাশ পত্র নেওয়া যেতে পারে। এক ম্যাচিওরিটির সময় ১০ বছর ৪ মাস (দ্বিগুণ), সুদের হার ৭.৯ শতাংশ।
২) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC):
এটি কম ঝুঁকিপূর্ণ ও নির্দিষ্ট আয়ের স্কিম। এই স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ও মধ্যম আয়ের বিনিয়োগকারীরা সুবিধা পেয়ে থাকেন। কর ছাড়ের সুবিধাও রয়েছে। যৌথ নামে পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কেনা যেতে পারে। তবে ১৮ বছরের কম বয়সীদের জন্য তাদের অভিভাবক কিংবা বাবা-মায়েরা এর জন্য আবেদন করতে পারেন।
এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ ১০০০ টাকা। আর সুদের হার ৭.৭ শতাংশ। সরকার প্রতিবছর এই প্রকল্পে সুদের হারের সংশোধন করে থাকে। ম্যাচিওরিটির সময়কার ৫ বছর।

৩) পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (MIS):
এটি পোস্ট অফিসের অপর একটি সঞ্চয় প্রকল্প। সব থেকে কম হাজার টাকা, আর সব থেকে বেশি ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। আপাতত এই প্রকল্পে সুদের হার ৭.৪ শতাংশ। ম্যাচিওরিটির সময়কাল ৫ বছর। তবে এতে কর ছাড়ের কোনও সুবিধা নেই।
৪) পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম(RD):
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় এই প্রকল্পে সুদের হার অনেকটাই বেশি। এই স্কিমে অভিভাবকরা ৫ বছরের জন্য প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ করে টাকা জমা রাখতে পারেন। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০ টাকা। বর্তমানে বার্ষিক সুদের হার ৫.৮ শতাংশ।
৫) পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF):
১৮ বছরের নিচে অর্থাৎ নাবালক শিশু বা সন্তানের জন্য এই প্রকল্প শুরু করার সুবিধা রয়েছে। এই স্কিমটি কম ঝুঁকিপূর্ণ। সুদের আকর্ষণীয় হারের কারণে বিনিয়োগের ওপরে ভার রিটার্ন পাওয়া যায়। পিপিএফ-এ বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ হল ৫০০ টাকা। সর্বাধিক হল ১.৫ লক্ষ টাকা। ম্যাচিওরিটির সময়কাল ১৫ বছর। এই স্কিমে বর্তমান সুদের হার ৭.১%। তবে তা পরিবর্তিত হয়।












Click it and Unblock the Notifications