বিমানবন্দরের লাউঞ্জে অ্যাক্সেসের জন্য পাঁচটি সেরা ক্রেডিট কার্ড! একনজরে বিস্তারিত তথ্য
ক্রেডিট কার্ডের মাধ্যমে এয়ারপোর্টের লাউঞ্জে পরিষেবা গ্রহণকারী ব্যক্তিদের সংখ্যা ক্রমশ বাড়ছে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সংখ্যাটা ছিল ২.৭৩ মিলিয়ন। যেখানে আগের ত্রৈমাসিকে সংখ্যাটা ছিল ২.৬৩ মিলিয়ন।
অন্য দিকে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, দু-বছর আগে লাউঞ্জে গড় খরচের পরিমাণ ছিল ৬০০ টাকা করে। আর এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৯৯০ টাকা। যে হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। এরই প্রেক্ষিতে পয়সা বাজারের দেওয়া তথ্য অনুসারে লাউঞ্জে অ্যাক্সেস সুবিধা প্রদানকারী ক্রেডিট কার্ডগুলিতে তালিকা দেখে নেওয়া যাক একনজরে।

- এইচডিএফসি ডিনার্স ক্লাব প্রিভিলেড ক্রেডিট কার্ড
বার্ষিক ফি আড়াই হাজার টাকা। বিদেশ ও ভারতের বিমানবন্দরে ১২ টি কমপ্লিমেন্টারি ভিজিট। অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে আমাজন প্রাইম, এমএমটি ব্ল্যাক, টাইমস প্রাইম, ডাউনআউট পাসপোর্ট ও অন্য পুরস্কার।
- এসবিআই এলিট ক্রেডিট কার্ড
এই কার্ডগুলির বার্ষিক ফি ৪৯৯৯ টাকা। লাউঞ্জ অ্যাকসেসের ক্ষেত্রে বার্ষিক ছটি আন্তর্জাতিক ও আটটি অভ্যন্তরীণ ভিজিটের সুবিধা। অতিরিক্ত হিসেবে রয়েছে পাঁচ হাজার টাকার ওয়েলকাম গিফট ভাউচার, মুদিখানা, ডিপার্টমেন্টাল স্টোরের খরচের পাঁচগুণ পুরস্কার, বার্ষিক ছয় হাজার টাকা মূল্যের বিনামূল্যে সিনেমার টিকিট।
- এসবিআই প্রাইম ক্রেডিট কার্ড
এই কার্ডগুলির বার্ষিক ফি ২৯৯৯ টাকা। লাউঞ্জ অ্যাকসেসের ক্ষেত্রে বার্ষিক চারটি আন্তর্জাতিক এবং আটটি অভ্যন্তরীণ ভিজিটের সুবিধা। অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে, ই-গিফট ভাউচার, বোনাস রিওয়ার্ড পয়েন্ট এবং নির্দিষ্ট খরচের থ্রেশহোল্ড অর্জনের জন্য ভাউচার।
- অ্যাক্সিস ব্যাঙ্ক সিলেক্ট ক্রেডিট কার্ড
এই কার্ডগুলির বার্ষিক ফি তিন হাজার টাকা। লাউঞ্জ অ্যাকসেসের ক্ষেত্রে বার্ষিক ছটি আন্তর্জাতিক ও আটটি অভ্যন্তরীণ ভিজিটের সুবিধা। অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে বিগ বাস্কেটে ২০ শতাংশ ছাড়, সুইগিতে ৪০ শতাংশ ছাড় এবং গলফে বছরে ছটি কমপ্লিমেন্টারি রাউন্ড।
- ইয়েস ফার্স্ট প্রেফারর্ড ক্রেডিট কার্ড
এই কার্ডগুলির বার্ষিক ফি ৯৯৯ টাকা। লাউঞ্জ অ্যাকসেসের ক্ষেত্রে বার্ষিক চারটি আন্তর্জাতিক এবং আটটি অভ্যন্তরীণ ভিজিটের সুবিধা। অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ব্যয় করা প্রতি ১০০ টাকা পিছু আট পয়েন্ট, ভ্রমণ ও ডাইনিং-এ দ্বিগুণ পুরস্কার, গলফে বছরে চারটি কমপ্লিমেন্টারি রাউন্ড।
সাধারণভাবে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এমন একটি কার্ড বেছে নেন, যেখানে ব্যক্তিগত খরচের অভ্যাস এবং জীবনযাত্রার পছন্দগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও কার্ডগুলি বিভিন্ন পুরস্কার ও বিশেষ সুবিধা দিয়ে তাদের অফারগুলিকে লোভনীয় করে তোলে।












Click it and Unblock the Notifications