Top Business Ideas In Kolkata: বিনিয়োগ মাত্র ৩৫ হাজার! ছোট জায়গাতেই শুরু হোক প্রথম ব্যবসা
Top Business Ideas In Kolkata: সাজতে কে না ভালোবাসে! কিন্তু সাজানোরও তো লোক প্রয়োজন। জনপ্রিয় হছে পার্লারের ব্যবসা ( Beauty Parlour)। তবে সময়ের সঙ্গে সঙ্গে একাধিক ক্ষেত্রেও পরিবর্তন ঘটছে। নেল আর্টসথেকে শুরু করে বিভিন্ন ধরনের স্পা ( SPA) বেশ জনপ্রিয় হয়েছে।
একই সঙ্গে বেশ জনপ্রিয় হচ্ছে Fish Pedicure। মুখের সঙ্গে পাও যাতে সুন্দর থাকে সেজন্যে বিভিন্ন ধরনের পেডিকিয়র রয়েছে। তেমনই জনপ্রিয় হয়েছে Fish Pedicure। আর এই ব্যবসায় নেমে মোটা অঙ্কের লাভ পাওয়া সম্ভব! অন্তত এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ী অর্নিবান সরকার। কীভাবে এই ব্যবসা শুরু করা যায় সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

কীভাবে শুরু করা যায় এই ব্যবসা
অর্নিবান সরকার জানাচ্ছেন, Fish Pedicure একটি আধুনিক একটি বিষয়। বিদেশে বেশ জনপ্রিয় হয়েছে Fish Pedicure। মূলত একটি অ্যাকিউরিয়ামে থাকা মাছের সাহায্যে পায়ে মেসেজ। ছোট মাছ পায়ে থাকা ব্যাকটেরিয়া এবং ডেড স্কিনগুলি খেয়ে নেয়।
তাতে পা আরও সুন্দর হয়ে ওঠে বলে জানাচ্ছেন অর্নিবান। তাঁর কথায়, মাছগুলিকে ডক্টর ফিশ বলা হয়ে থাকে। বিশেষ করে সারাদিনের ক্লান্তির পর যদি পা ভালো রাখতে চান তাহলে ফিশ স্পা নেওয়া যেতে পারে। চাহিদা থাকলেও সেভাবে ফিশ স্পায়ের জায়গা তৈরি হয়নি। ফলে বড় একটা বাজার পড়ে রয়েছে। আর তাই খুব অল্প বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যেতে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ী অর্নিবান সরকার।
কত টাকা বিনিয়োগ করে শুরু করা যাবে এই ব্যবসা?
এই ব্যবসায় বড় বাজার রয়েছে। মাত্র ৩৫ থেকে ৪০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যেতে পারে বলে জানাচ্ছেন অর্নিবান। তাঁর কথায়, এজন্যে একটা ছোট জায়গার প্রয়োজন। যেখানে যাতে একটা অ্যাকাউরিয়াম রাখা যেতে পারে সেটা দেখতে হবে। তবে যদি বড় জায়গাতে করতে চান এই ব্যবস্থা সেটাও করা যেতে পারে। তবে অর্নিবান সরকারের কথাতে প্রথমে ছোট করেই শুরু করা যেতে পারে। ধীরে ধীরে অ্যাকাউরিয়ামের জায়গা বাড়িয়ে ব্যবসা বড় করার কথা বলছেন তিনি।

কীভাবে পাবেন মাছের জোগান
অর্নিবান বলছেন কেউ যদি ফিশ পেডিকিয়রের ব্যবসা শুরু করতে চান তাহলে তাঁরা নানা ভাবে সাহায্য করেন। তবে মাছের নানারকম কোয়ালিটি রয়েছে। তবে তাঁরা যে মাছটি ব্যবহার করেন সেটি বাইরে থেকে আসে বলে জানিয়েছেন অর্নিবান সরকার।
শুধু মাছ নয়, পুরো সেটআপ তাঁরা তৈরি করে দেন। তবে সব ব্যবসারই একটা ট্রেনিং দরকার হয়। আর সেই কাজও তারাই করেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। এমনকি মাছ সহ সমস্ত পরিচর্চা তাঁদের সংস্থা করে বলেও জানিয়েছেন অর্নিবান।












Click it and Unblock the Notifications